Advertisement
E-Paper

শুক্রবার ষষ্ঠী! তিথি কি আগের রাতেই শুরু হয়ে যাচ্ছে? শেষ কখন? বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেশ কী বলছে জেনে নিন

শ্রীশ্রী শারদীয়া দুর্গাষষ্ঠীর দিন মায়ের ষষ্ঠীপুজো দেওয়া হয়। মাতৃস্থানীয়া মহিলারা সন্তানদের মঙ্গলার্থে এই পূজা নিবেদন করেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৬:০১
durga

—প্রতীকী ছবি।

ষষ্ঠী থেকে শুরু হয় মা দুর্গার আরাধনা। বাঙালি হিন্দুরা সারা বছর এই দিনটির অপেক্ষাতেই থাকেন। শ্রীশ্রী শারদীয়া দুর্গাষষ্ঠীর দিন মায়ের ষষ্ঠীপুজো দেওয়া হয়। মাতৃস্থানীয়া মহিলারা সন্তানদের মঙ্গলার্থে এই পূজা নিবেদন করেন। চলতি বছর ২৯ আশ্বিন (বাংলা ক্যালেন্ডার অনুসারে), ১৬ অক্টোবর (ইংরেজি ক্যালেন্ডার অনুসারে), শুক্রবার ষষ্ঠী তিথি পালিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেশ, উভয় পঞ্জিকা মতে তিথি শুরু এবং শেষ কখন, জেনে নিন।

ষষ্ঠীর নির্ঘণ্ট-

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে-

ষষ্ঠী তিথি আরম্ভ-

বাংলা– ২৮ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৫ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ৩টে ২৭ মিনিট।

২৯ আশ্বিন, ১৬ অক্টোবর, শুক্রবার, ষষ্ঠী তিথি অহোরাত্র।

শ্রীশ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রীশ্রী দুর্গাদেবীর বোধন। যে সমস্ত স্থানে ৫টা ৫৫ মিনিটের পরে সূর্যোদয় হবে সেই সমস্ত স্থানে অদ্যদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ৩০ আশ্বিন, শনিবার।

ইংরেজি– ১৭ অক্টোবর, শনিবার।

সময়– ভোর ৫টা ৫৫ মিনিট।

গুপ্রপ্রেশ পঞ্জিকা মতে-

ষষ্ঠী তিথি আরম্ভ-

বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৫ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ১টা ৪১ মিনিট ৩৭ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ২৮ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ১৬ অক্টোবর, শুক্রবার।

সময়– রাত ৩টে ৪৫ মিনিট ৩৯ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে, কিন্তু বারবেলানুরোধে ৮টা ২৯ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রীশ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

Durga Puja Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy