Advertisement
E-Paper

পুজোর পাঁচ দিন সকালে ঘুম থেকে উঠে কিছু জিনিসের দেখা পাওয়া খুবই শুভ! সারা দিন কাটবে আনন্দে

দুর্গাপুজোর কয়েকটা দিন খুবই পবিত্র। এই দিনগুলিতে যে কোনও শুভ কাজ করা খুবই ভাল। জ্যোতিষশাস্ত্র মতে, পুজোর পাঁচ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া উচিত।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১২:০১

—প্রতীকী ছবি।

বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হিন্দু বাঙালিরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই পাঁচটি দিনের জন্য। কাশফুলে সজ্জিত হয় ধরণী। মা দুর্গা আসেন এই সময় তাঁর সকল সন্তানকে আশীর্বাদ করতে। যার ফলে সারা বছর তাঁর সন্তানেরা ভাল ভাবে জীবন কাটায়। পুজোর এই কয়েকটা দিন খুবই পবিত্র। এই দিনগুলিতে যে কোনও শুভ কাজ করা খুবই ভাল। জ্যোতিষশাস্ত্র মতে, পুজোর পাঁচ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া উচিত। সকালে ঘুম থেকে উঠে বিশেষ কয়েকটি জিনিস দেখা খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। তালিকায় কোন কোন জিনিস রয়েছে, জেনে নিন।

পুজোর সময় সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি দেখা শুভ?

তালু: সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের দুই তালু দর্শন করতে হয়। দুটো হাত একসঙ্গে জোড়া করে দর্শন করতে হয়। এই কাজ করা খুবই মঙ্গলজনক বলে মানা হয়।

দুধ বা দই: পুজোর পাঁচ দিন সকালে উঠেই দুধ বা দই দেখা খুবই শুভ বলে মনে করা হয়।

আখ গাছ: পুজোর এই কয়েকটা দিন ঘুম থেকে উঠেই আখগাছ দেখা খুবই ভাল।

শঙ্খ: পুজোর সময় ঘুম থেকে উঠে শঙ্খের ধ্বনি শুনতে পাওয়া খুবই শুভ। এ ছাড়া শঙ্খ দর্শন করাও ভাল।

প্রদীপ: এই সময় প্রদীপ দেখাও খুব ভাল।

পাখি: এই সময় সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক শোনা খুবই ভাল এবং পাখি দেখতে পাওয়াও খুব ভাল।

ফুল: ফুল এবং ফুলের গাছ দেখতে পাওয়াও শুভ ইঙ্গিত দেয়।

ফল: এই সময় সকালে ঘুম থেকে উঠেই ফল দেখতে পাওয়া খুব শুভ।

মিষ্টি: মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু দেখা এই সময় খুব শুভ বলে মানা হয়।

Astrology Astro Tips Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy