Advertisement
E-Paper

অর্থের সাগরে ভাসবেন, টাকার চিন্তা দূর হবে! পুজোর দিনগুলিতে পাঁচ রাশির ব্যক্তিদের কপালে লক্ষ্মীলাভের সম্ভাবনা

পুজোর সময় বাঙালি হিন্দুদের অর্থ সংক্রান্ত চিন্তা যেন আরও বৃদ্ধি পায়। হঠাৎ প্রাপ্তির আকাঙ্ক্ষা মনে ভিড় করে। শাস্ত্র জানাচ্ছে, পুজোর পাঁচ দিনে হঠাৎ প্রাপ্তি বা অর্থভাগ্যে উন্নতি দেখা দিতে পারে পাঁচ রাশির ব্যক্তিদের।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৭:২৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

টাকাকড়ির চাহিদা নেই, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। যাঁর কাছে অঢেল রয়েছে, তিনিও ভেবে চলেন, সম্পত্তি আরও কী ভাবে বাড়ানো যায়! কী উপায়ে আরও টাকা আয় করা যায়, এ ভাবনা কমবেশি সকলেই মনের কোণে নিয়ে ঘুরে বেড়ান। এতে ভুল কিছু নেই। দুর্মূল্যের বাজারে অর্থের প্রতি টান থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে পুজোর সময় বাঙালি হিন্দুদের অর্থ সংক্রান্ত চিন্তা যেন আরও বৃদ্ধি পায়। হঠাৎ প্রাপ্তির আকাঙ্ক্ষা মনে ভিড় করে। শাস্ত্র জানাচ্ছে, পুজোর পাঁচ দিনে হঠাৎ প্রাপ্তি বা অর্থভাগ্যে উন্নতি দেখা দিয়ে পারে পাঁচ রাশির ব্যক্তিদের। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

বৃষ- বৃষ জাতক-জাতিকাদের পুজো ভাল কাটবে। সেই আনন্দ আরও বৃদ্ধি পেতে পারে হঠাৎ প্রাপ্তির দ্বারা। কোনও আত্মীয়ের কাছ থেকে টাকা পেতে পারেন। এর পাশাপাশি যে সকল বৃষ জাতক-জাতিকা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভ হবে বলে বিশ্বাস। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা।

কর্কট- পুজোর পাঁচ দিনে কর্কট জাতক-জাতিকাদের অর্থভাগ্যে দারুণ পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থ সংক্রান্ত চিন্তা থেকে মুক্তি পাবেন। হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করতে পারেন। এই সময় মন চাইলে বিনিয়োগ করে দেখতে পারেন। ভাল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ- পুজো সিংহ জাতক-জাতিকাদের মনের মতো কাটতে চলেছে। নানা দিক থেকে অর্থলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আটকে থাকা টাকা এই সময় ফেরত পেয়ে যাবেন। পুরনো কোনও বিনিয়োগের খাত থেকে এই সময় মুনাফা প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে বোনাস প্রাপ্তির সম্ভাবনা।

তুলা- তুলা জাতক-জাতিকারা পুজোয় অর্থ সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। নতুন কোনও ব্যবসায়িক চুক্তিতে যোগ দেওয়ার সুযোগ আসবে। যা আপনার অর্থভাগ্য মজবুত করবে। আত্মীয়দের কাছ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা। খরচ নিয়ন্ত্রণে রাখতে পারলে পুজোর সময় টাকার সাগরে ভাসবেন আপনারা।

মকর- পুজোর পাঁচ দিনের মধ্যে মকর জাতক-জাতিকাদের অর্থভাগ্যে দারুণ পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থ সংক্রান্ত সমস্ত চিন্তা থেকে মুক্তি মিলবে। এই সময় বিনিয়োগ করার ইচ্ছা থাকলে করতে পারেন। অর্থ সংক্রান্ত কোনও চিন্তা পুজোর সময় আপনাদের কাছে ঘেঁষতে পারবে না।

Durga Puja Astrology Lucky Zodiac Signs Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy