Advertisement
E-Paper

দু’দিন সপ্তমী! তিথি কি ষষ্ঠীর রাতেই শুরু? শেষ হচ্ছে কখন? কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্রপ্রেশ পঞ্জিকা?

চলতি বছর সপ্তমী তিথি ঘিরে অনেকের মনেই রয়েছে সংশয়। আদৌ তা দু’দিন পড়ছে কি না, তিথি কখন শুরু এবং শেষ হচ্ছে প্রভৃতি নিয়ে উঠছে নানা প্রশ্ন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৭:৩০
durga

—প্রতীকী ছবি।

সপ্তমীর পুজো শুরু হয় কলাবৌ স্নান করানোর মাধ্যমে। দুর্গাপুজোর প্রতিটি দিনেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্য ওঠার আগেই, একটি কলাগাছকে পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তার পর সেটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। একে নবপত্রিকা স্নানও বলে। নবপত্রিকার আক্ষরিক অর্থ নব অর্থাৎ ৯ পত্রিকা অর্থাৎ ন’টি পাতা। কিন্তু, বাস্তবে ন’টি পাতা নয়, বরং ন’টি গাছের পুজো করা হয়। এই ন’টি গাছের মধ্যে থাকে কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দাড়িম। নবপত্রিকা বা গাছকে দেবী দুর্গার ৯টি রূপ হিসেবে পুজো করা হয়। এই ৯টি গাছ যথাক্রমে রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচ্বাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্ত্যাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্বাধিষ্ঠাত্রী শিবা, দাড়িম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই নয় দেবী একত্রে ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ নামে পূজিত হন। চলতি বছর সপ্তমী তিথি ঘিরে অনেকের মনেই রয়েছে নানা সংশয়। আদৌ তা দু’দিন পড়ছে কি না, তিথি কখন শুরু এবং শেষ হচ্ছে প্রভৃতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। দুই পঞ্জিকা কী বলছে জেনে নিন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

সপ্তমী-

সপ্তমী তিথি আরম্ভ–

বাংলা– ৩০ আশ্বিন, শনিবার।

ইংরেজি– ১৭ অক্টোবর, শনিবার।

সময়– ভোর ৫টা ৫৬ মিনিট।

শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর অধিক পূজা। শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর সপ্তম্যাদি কল্পারম্ভ হবে।

সপ্তমী তিথি শেষ–

বাংলা– ১ কার্তিক, রবিবার।

ইংরেজি– ১৮ অক্টোবর, রবিবার।

সময়– সকাল ৮টা ২৯ মিনিট।

সকাল ৮টা ২৯ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে–

সপ্তমী-

সপ্তমী তিথি আরম্ভ–

বাংলা– ২৮ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ১৬ অক্টোবর, শুক্রবার।

সময়– রাত ৩টে ৪৫ মিনিট ৪০ সেকেন্ড।

২৯ আশ্বিন, ১৭ অক্টোবর, শনিবার অহোরাত্র সপ্তমী তিথি।

পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিটের মধ্যে, কিন্তু কালবেলানুরোধে ৭টা ৩ মিনিট ১৯ সেকেন্ড থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

সপ্তমী তিথি শেষ–

বাংলা– ৩০ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ১৮ অক্টোবর, রবিবার।

সময়– ভোর ৫টা ৫২ মিনিট ৯ সেকেন্ড।

ভোর ৫টা ৫২ মিনিট ৯ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লাসপ্তমী বিহিত অধিক পূজা প্রশস্তা।

Durga Puja Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy