Advertisement
E-Paper

কুমারী পুজোয় যে কোনও জিনিস দান করলেই মিলবে না সুফল, রাশি মেনে কোন বস্তু দানে হবে মনোস্কামনা পূরণ?

কুমারী পুজোয় দান করলে বিশেষ ফল লাভ হয়। তবে, কী দানে বিশেষ ফলপ্রাপ্তি হবে, তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৮
kumari pujo

—প্রতীকী ছবি।

পুজো বা বিশেষ অনুষ্ঠানে দান খুবই সাধারণ বিষয় হলেও দানের ফল হতে পারে অসাধারণ। সেই দান যদি কোনও বিশেষ তিথি-নক্ষত্রে করা হয়, তাহলে তা আরও বেশি ফলপ্রসূ হয়। দুর্গাপুজোয় গুরুত্বপূর্ণ কুমারী পুজো। কুমারী পুজোয় দান করলে বিশেষ ফল লাভ হয়। তবে কী দানে বিশেষ ফলপ্রাপ্তি হবে, তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। যেমন ব্যক্তি বিশেষের কোন গ্রহের সমস্যা, কোন গ্রহ নীচস্থ, সে সব গণনা করেই গ্রহ অনুযায়ী দান করা উচিত। তবে, যাঁদের তেমন কোনও সমস্যা নেই বা কোন গ্রহের রীতি মেনে দান করা উচিত জানেন না, তাঁদের ক্ষেত্রে নিজের রাশি অনুযায়ী দান করলে সুফল প্রাপ্তি হয়।

কোন রাশির ব্যক্তি কী দান করবেন?

মেষ এবং বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহের যে কোনও জিনিস যেমন- লাল প্রবালের অলঙ্কার, তামার জিনিস, লাল বস্তু, লাল বস্ত্র ইত্যাদি দান করতে পারেন।

বৃষ এবং তুলা রাশি প্রসাধন সামগ্রী (অ্যালকোহলবিহীন), আতর, অলঙ্কার, সাদা পোশাক, সাদা জিনিস, চকোলেট ইত্যাদি দান করতে পারেন।

মিথুন এবং কন্যা রাশি বই, পেন, বিদ্যার যে কোনও জিনিস, সবুজ বস্তু, রুপো, সবুজ বস্ত্র ইত্যাদি দান করতে পারেন।

কর্কট রাশি দুধ বা দুগ্ধজাত জিনিস, রুপো, শাঁখ, শাঁখের যে কোনও জিনিস, সাদা বা রুপালি বস্ত্র দান করতে পারেন।

সিংহ রাশি তামার জিনিস, চুনি, লাল বস্তু, লাল বস্ত্র ইত্যাদি দান করতে পারেন।

ধনু এবং মীন রাশি সোনা, হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি ইত্যাদি দান করতে পারেন।

মকর এবং কুম্ভ রাশি তেল, নতুন পাদুকা, ঘড়ি, নীল জিনিস, নীল বস্ত্র ইত্যাদি দান করতে পারেন।

Kumari Pujo Durga Puja Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy