আজকাল স্টক মার্কেটে বিনিয়োগের আগ্রহ দিন দিন বাড়ছে। বহু মানুষই নিয়মিত স্টক মার্কেটের ওঠা-পড়ায় চোখ রাখেন। সময় বুঝে বিনিয়োগও করেন। তবে এই খাতে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সর্বদা যে লাভ হবে তা নয়। মাঝেমধ্যে লোকসানও হতে পারে। সেই কারণে কোন খাতে বিনিয়োগ করলে লাভ হতে পারে সে বিষয়ে নজর রাখা জরুরি। লাভ-ক্ষতির অনেকটাই নির্ভর করে আমাদের রাশির উপর। চলছে লক্ষ্মীপুজোর সপ্তাহ। এই সময়ের তিথিনক্ষত্র মেনে কোন রাশির কোন খাতে বিনিয়োগ করলে লাভ হতে পারে, জেনে নিন।
মেষ- প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সরকারি সংস্থা এবং ভারী শিল্পে বিনিয়োগ করতে পারেন।
বৃষ- বৃষ জাতক-জাতিকারা ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা, রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করে দেখতে পারেন।
মিথুন- তথ্যপ্রযুক্তি, টেলিকম, সংবাদমাধ্যম এ সকল নানা খাতে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন মিথুন জাতক-জাতিকারা।
আরও পড়ুন:
কর্কট- ওষুধ নির্মাণকারী সংস্থা এবং হাসপাতালে বিনিয়োগ করা কর্কটদের জন্য লাভজনক হতে পারে।
সিংহ- বিদ্যুৎ উৎপাদন, বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা প্রভৃতিতে সিংহ জাতক-জাতিকারা বিনিয়োগ করতে পারেন।
কন্যা- কন্যা জাতক-জাতিকারা রাসায়নিক প্রস্তুতকারী সংস্থা, কৃষিজ পণ্য বিক্রি করে এমন সংস্থায় বিনিয়োগ করে দেখতে পারেন।
তুলা- বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী সংস্থা, অটোমোবাইলে বিনিয়োগ তুলা জাতক-জাতিকাদের জন্য লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃশ্চিক- বৃশ্চিক রাশির ব্যক্তিরা জ্বালানি বা খনিজের সংস্থায় বিনিয়োগ করতে পারেন।
ধনু- ধনু রাশির ব্যক্তিরা অটোমোবাইল এবং বিমানের সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থায় বিনিয়োগ করে দেখতে পারেন।
মকর- ইস্পাত এবং সিমেন্ট শিল্পে বিনিয়োগ করা মকর জাতক-জাতিকাদের জন্য লাভজনক হতে পারে।
কুম্ভ- বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থায় বিনিয়োগ করা কুম্ভ জাতক-জাতিকাদের জন্য শুভ।
মীন- মিথুন জাতক-জাতিকারা তরল রাসায়নিক প্রস্তুতকারী সংস্থায় বিনিয়োগ করে দেখতে পারেন।