Advertisement
E-Paper

কেবল পুজো করলেই হবে না, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনার সঙ্গে মানুন ১০ কার্যকর টোটকা! সুখ উপচে পড়বে

আলপনা এঁকে মা লক্ষ্মীকে ঘরে ডাকা হয়। চলতি বছর ২৫ অক্টোবর, রবিবার লক্ষ্মীপুজো। বিশেষ এই দিনে প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১২:০৬
lakshmi

—প্রতীকী ছবি।

দুর্গাপুজো শেষের মন খারাপ অনেকটাই কেটে যায় লক্ষ্মীপুজোর মাধ্যমে। আলপনা এঁকে মা লক্ষ্মীকে ঘরে ডাকা হয়। চলতি বছর ২৫ অক্টোবর, রবিবার লক্ষ্মীপুজো। বিশেষ এই দিনটিতে প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই দিন বিশেষ কয়েকটা টোটকা পালনের মাধ্যমে মায়ের কৃপা এবং ধনসমৃদ্ধি লাভ করা যায় বলে জানানো হচ্ছে। সে সম্পর্কে জেনে নিন।

টোটকা:

১) এই দিন মায়ের সামনে অবশ্যই নারকেল এবং চিঁড়ের ভোগ দিতে হবে এবং যাঁরা উপবাস থাকেন, তাঁদের এই ভোগ খেয়ে উপবাস ভাঙতে হবে।

২) যাঁরা প্রতি বছর প্রতিমা বদলান, অর্থাৎ নতুন প্রতিমা বাজার থেকে কিনে আনেন, তাঁরা প্রতিমা কিনতে যাওয়ার সময় একটা নিখুঁত পানপাতা সঙ্গে করে নিয়ে যাবেন। পানপাতা দিয়ে মায়ের মুখ ঢেকে তবেই বাড়িতে প্রবেশ করাবেন।

৩) নতুন প্রতিমা বাড়িতে প্রবেশ করানোর সময় অবশ্যই উলুধ্বনি দিতে হবে।

৪) লক্ষ্মীপুজোর সময় একটি পাত্র ভরতি চাল নিয়ে সেটির উপর একটি করে পান, সুপারি ও হরিতকি, একটি কয়েন এবং পাঁচটি কড়ি দিয়ে মায়ের সামনে রাখুন। এতে অর্থ বৃদ্ধি পায়।

৫) লক্ষ্মীপুজোয় মাকে লাল বস্ত্র অর্পণ করুন এবং নিজেও লাল বস্ত্র পরুন।

৬) এই দিন মায়ের ভোগে অবশ্যই ক্ষীর রাখুন।

৭) মায়ের ঘট স্থাপনের সময় সিদ্ধি ব্যবহার করুন।

৮) এই দিন বাড়ি থেকে কোনও জিনিস কাউকে ধার দেবেন না এবং নেবেন না।

৯) এই দিন একসঙ্গে লক্ষ্মী-নারায়ণের পুজো করা খুবই শুভ বলে মানা হয়।

১০) পুজো শেষের পর অবশ্যই মায়ের পাঁচালি পাঠ করতে হবে।

Lakshmi Puja Laxmi Puja Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy