২৫ অক্টোবর, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। বিশেষ এই দিনে প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে লক্ষ্মীদেবীর পুজো করা হয়। তৈরি করা হয় নাড়ু, পায়েস, মুড়কি প্রভৃতি। দেবী লক্ষ্মীকে আহ্বান জানানোর জন্য বাড়ি জুড়ে আলপনা দেওয়ারও চল রয়েছে। কথিত রয়েছে, দেবী লক্ষ্মীর চরণ বাড়িতে থাকলে অর্থের কোনও অভাব হয় না। বিশেষ কিছু জিনিস রয়েছে, যেগুলি লক্ষ্মীপুজোর সময় বাড়িতে আনলে নানা দিক থেকে সুফল প্রাপ্তি হয়। কোন জিনিসগুলি আনতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
শঙ্খ: কথিত রয়েছে, সাদা শঙ্খে দেবী লক্ষ্মী বাস করেন। লক্ষ্মীপুজোর আগে তাই বাড়িতে সাদা রঙের শঙ্খ নিয়ে আসুন। সেটিকে পুজোর স্থানে রাখুন। এতে লক্ষ্মীদেবী অত্যন্ত খুশি হন বলে বিশ্বাস।
তুলসীগাছ: শাস্ত্রমতে, তুলসীগাছে মা লক্ষ্মীর বাস রয়েছে। সেই কারণে লক্ষ্মীপুজোর আগে বাড়িতে তুলসীগাছ নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন:
গোলাপফুল: অনেকেই জানেন না যে গোলাপফুল লক্ষ্মীদেবী খুবই পছন্দ করেন। এই ফুলের গন্ধও মা লক্ষীর অত্যন্ত প্রিয়। তাই লক্ষ্মীপুজোর দিন বাড়িতে অবশ্যই লাল রঙের গোলাপ নিয়ে আসুন।
মাটির প্রদীপ: প্রদীপ প্রায় সকল হিন্দুর বাড়িতেই রয়েছে। তবে পুরনো প্রদীপ নয়, লক্ষ্মীপুজোর আগে বাড়িতে আনুন একটি মাটির প্রদীপ। সেটিতে ঘি দিয়ে জ্বালিয়ে লক্ষ্মীদেবীর আসনে রেখে দিন। এতে মা লক্ষ্মী তুষ্ট হন, আশীর্বাদ করেন।