Advertisement
E-Paper

কালো রঙের পাখির পালক খুঁজে পাওয়া কি অশুভ? ভিন্ন রঙের পালক দেখতে পাওয়ার অর্থ জেনে নিন

শাস্ত্রমতে বিভিন্ন রঙের পাখির পালক খুঁজে পাওয়ার বিশেষ অর্থ রয়েছে। ভিন্ন রঙের পাখির পালক নাকি ভিন্ন বার্তা নিয়ে আসে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১১:৪৫
feather

ছবি: এআই সহায়তায় তৈরি।

রাস্তায় হাঁটতে-চলতে অনেকেই পাখির পালক খুঁজে পান। বহু মানুষ সেগুলি যত্ন করে নিজের কাছে রেখে দেন। অনেকেরই পাখির পালক জমানোর শখ রয়েছে। বহু মানুষ আবার সেগুলিকে এড়িয়ে চলে যান। তবে শাস্ত্রমতে বিভিন্ন রঙের পাখির পালক খুঁজে পাওয়ার বিশেষ অর্থ রয়েছে। ভিন্ন রঙের পাখির পালক নাকি ভিন্ন বার্তা নিয়ে আসে। সে সম্বন্ধে জেনে নিন।

সাদা রঙের পাখির পালক খুঁজে পাওয়া শুভ। এটি জীবনে শান্তির বার্তা বহন করে আনে বলে বিশ্বাস।

ধূসর রঙের পাখির পালক ধৈর্য ধরার ইঙ্গিত দেয়। কোনও একটি বিষয় যদি বহু দিন ধরে অসম্পন্ন থাকে তা হলে সেটি নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরুন। ফল পেলেও পেতে পারেন।

অনেকেই ভাবেন কালো রঙের পাখির পালক অশুভ। আদতে তেমনটা নয়। কালো রঙের পাখির পালক শক্তির প্রতীক বলে জানাচ্ছে শাস্ত্র।

বাদামি রঙের পাখির পালক খুঁজে পেলে বুঝতে হবে সাংসারিক কোনও ঝামেলার অবসান ঘটতে চলেছে।

নীল রঙের পাখির পালক কাছের মানুষের সঙ্গে ঝগড়া মিটিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়। তেমনটা না করলে ঝামেলা ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে।

সবুজ রঙের পাখির পালক জীবনে উন্নতির ইঙ্গিত দেয়।

হলুদ রঙের পাখির পালক আনন্দের ইঙ্গিত দেয়। শীঘ্রই আপনার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে আনন্দ দেবে।

Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy