Advertisement
E-Paper

মা লক্ষ্মীর পছন্দের তালিকায় রয়েছে এই তিনটি ফুল, সঠিক নিয়ম মেনে নিবেদন করলে সমৃদ্ধি হবেই

বিভিন্ন পরিবারে নানা নিয়ম মেনে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। তবে, কোজাগরী পূর্ণিমায় দেবীর উপাসনার ক্ষেত্রে কিছু জিনিস ব্যবহারের বিধি সকল বাঙালি হিন্দুই মেনে চলতে পারলে খুব ভাল হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৪:৫৬

ছবি: এআই সহায়তায় তৈরি।

২৫ অক্টোবর, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে এই দিন মা লক্ষ্মীর উপাসনা করা হয়। সন্ধ্যা হলেই বাড়িতে বাড়িতে শোনা যায় শঙ্খধ্বনি। ঘরের আনাচে-কানাচে দেখা যায় মা লক্ষ্মীর পায়ের ছাপ, আলপনা। বিভিন্ন পরিবারে নানা নিয়ম মেনে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়। তবে, কোজাগরী পূর্ণিমায় দেবীর উপাসনার ক্ষেত্রে কিছু জিনিসের ব্যবহার সকল বাঙালি হিন্দুই মেনে চলতে পারলে খুব ভাল হয়। সেগুলির মধ্যে একটি হল, দেবী লক্ষ্মীকে ফুল নিবেদন। বিশেষ তিনটি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। সঠিক নিয়ম মেনে সেগুলি নিবেদন করলে খুশি হন দেবী। তাঁর পছন্দের তালিকায় কোন কোন ফুল রয়েছে, জেনে নিন।

দেবী লক্ষ্মীর পছন্দের ফুল কোনগুলি?

পদ্ম: পদ্মফুল লক্ষ্মীদেবী অত্যন্ত পছন্দ করেন। তাঁর পুজোয় এই ফুল রাখা আবশ্যিক। সেটিকে গঙ্গাজল ছিটিয়ে প্রথমে শুদ্ধ করে নিতে হবে। তার পর, পদ্মফুলটি ঠিক মতো ফুটিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে। বিশ্বাস করা হয়, নিষ্ঠাভরে পদ্মফুল সহযোগে দেবীর উপাসনা করলে তাঁর আশীর্বাদ প্রাপ্তি হয়।

গাঁদা: গাঁদাফুলও দেবী লক্ষ্মীর পছন্দের তালিকায় রয়েছে। এই ফুল দিয়ে দেবীর পুজো করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির কোনও অভাব থাকে না বলে বিশ্বাস। তবে, ফুলটি যেন পচা না হয়, সে বিষয়ে নজর রাখা জরুরি।

লাল গোলাপ: লক্ষ্মীদেবীর পছন্দের ফুলের তালিকায় রয়েছে লাল গোলাপ। এই ফুল দেবীকে নিবেদন করলে নানা দিক থেকে সুফল প্রাপ্তি হয়। তবে, গোলাপের পাপড়িগুলি যেন পচা বা শুকনো না হয় সেটি খেয়াল রাখা জরুরি।

Lakshmi Puja Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy