পুজো শেষের সঙ্গে মাসও শেষ হতে চলল। এই সময় অনেকের জীবনেই অর্থ সংক্রান্ত টানাপড়েন চলছে। এখন অনেকেই লটারি কাটার কথা ভাবেন। যাতে কিছু অতিরিক্ত অর্থ লাভ করা যায়। তবে, প্রাপ্তিযোগ রয়েছে কি না, সেটা দেখেই লটারি কাটতে হবে। অন্যথায় লাভের বদলে লোকসান হতে পারে। অক্টোবরের শেষ সপ্তাহ, ২৫ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে কোন কোন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ- মেষ রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সপ্তাহের শেষের দিকে লটারি কাটতে পারেন।
বৃষ– লক্ষ্মীপুজোর সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকারা বিনা চিন্তায় লটারি কাটতে পারেন। ভাল আয় লক্ষ করা যাচ্ছে।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।
কর্কট– আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে কর্কট রাশির ব্যক্তিদের জন্য। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
আরও পড়ুন:
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লটারি কাটা বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা- কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটি লটারির ক্ষেত্রে খুব একটা ভাল নয়।
তুলা– সপ্তাহের মধ্য ভাগটা তুলা রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে। তবে, শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির ব্যক্তিদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। তবে, বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
আরও পড়ুন:
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা চাইলেই এক বার লটারির টিকিট কেটে ভাগ্য যাচাই করতে পারেন।
মকর– সপ্তাহের মধ্য ভাগে মকর রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
কুম্ভ– কুম্ভ রাশির জন্য সপ্তাহের শুরুর দিকটা বেশ শুভ রয়েছে। সেই সময় এক বার লটারি কেটে দেখতে পারেন।
মীন– মীন রাশির জাতক-জাতিকাদের লটারি কাটা উচিত হবে না।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)