প্রায় সব গ্রহই নির্দিষ্ট সময় অন্তর বক্রী হয়। তাই বলে যে গ্রহটি বাঁকা চালে চলতে শুরু করে, তেমনটা নয়। গ্রহটির অবস্থান দেখে সেটিকে বক্রী দশায় রয়েছে বলে ধরা হয়। চলতি মাসের শেষের দিকে বক্রী হচ্ছে বুধ। সেই অবস্থাতেই থাকবে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এই সময় চার রাশির ব্যক্তিদের জীবনে নানা দিক থেকে সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
বুধ কবে বক্রী হচ্ছে এবং কত দিন সেই দশায় থাকবে?
অক্টোবরের ২৪ তারিখ, শনিবার বক্রী হচ্ছে বুধ। সেই অবস্থাতেই থাকবে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। নভেম্বরের ১৩ তারিখ, মঙ্গলবার বক্রী দশা ছেড়ে পুনরায় মার্গী হবে বুধ।
কারা সমস্যায় পড়তে পারেন?
বৃষ- বৃষ জাতক-জাতিকারা সমস্যার সমাধান করার জন্য মাথা খাটাতে পছন্দ করেন না। উল্টে তাঁরা অপেক্ষা করে থাকেন সমস্যা কখন নিজে থেকেই শুধরে যাবে। কিন্তু, বুধ বক্রী থাকাকালীন বৃষ জাতক-জাতিকারা বাধ্য হবেন সমস্যার সমাধান করতে। কোনও সমস্যাই নিজে থেকে তাঁদের কাছছাড়া হবে না। উল্টে সমস্যা আরও বাড়তে পারে।
মিথুন- যে কোনও কাজ মিথুন জাতক-জাতিকাদের ভেবেচিন্তে করতে হবে। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে বুঝেশুনে প্রতিটি শব্দ বেছে নেওয়া আবশ্যিক। অন্যথায় জীবনে সমস্যার পরিমাণ বৃদ্ধি পাবে। কাজ জমিয়ে রাখবেন না। সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
কন্যা- কন্যা জাতক-জাতিকারা এই সময় অপরের কাজের সমালোচনা করা এড়িয়ে চলুন। বদলে নিজে কোন কাজ কী ভাবে করছেন, সে দিকে নজর দিন। এতে আপনাদেরই ভাল হবে। আপনার ব্যবহারে বা কথায় কাছের কোনও মানুষ আঘাত পেতে পারেন। সেই কারণে সম্পর্কে ছেদ সৃষ্টি হবে। তাই প্রতিটি পদক্ষেপ বুঝেশুনে করুন।
বৃশ্চিক- বৃশ্চিকেই বক্রী হচ্ছে বুধ। সেই কারণে এই রাশির ব্যক্তিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলা জরুরি। আর্থিক ক্ষেত্রে টানাপড়েন সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ব্যক্তিগত সম্পর্কে ছেদ সৃষ্টি হতে পারে।