Advertisement
E-Paper

মনোবাঞ্ছা পূরণ হয়, অর্থাভাব কাছে ঘেঁষতে পারে না! লক্ষ্মীপুজোর রাতে সহজ টোটকা পালনেই ঘুচবে দৈন্য

পূর্ণিমার তিথি মনস্কামনা পূরণের জন্য অত্যন্ত শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। কোজাগরী পূর্ণিমার রাতে ছোট্ট একটি টোটকা যদি পালন করা যায়, তা হলে সকল মনোবাঞ্ছা সহজেই পূরণ করে ফেলা যায় বলে বিশ্বাস।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১০:৫৬

—প্রতীকী ছবি।

দুর্গাপুজোর রেশ না কাটতেই চলে এল লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার সন্ধ্যায় বা রাতে প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে লক্ষ্মীদেবীর পুজো করা হয়। চলতি বছর ২৫ অক্টোবর, রবিবার পড়ছে সেই দিন। বিশেষ এই তিথিতে লক্ষ্মীদেবীর উপাসনা করলে নানা দিক থেকে উন্নতি সাধন হয় বলে বিশ্বাস। একই সঙ্গে পূর্ণিমার তিথি মনস্কামনা পূরণের জন্যও শুভ বলে জানাচ্ছে শাস্ত্র। কোজাগরী পূর্ণিমার রাতে ছোট্ট একটি টোটকা যদি পালন করা যায়, তা হলে সকল মনোবাঞ্ছা সহজেই পূরণ করে ফেলা যায় বলে বিশ্বাস। কী টোটকা মানতে হবে, জেনে নিন।

টোটকা:

লক্ষ্মীপুজোর দিন স্নান সেরে শুদ্ধ বসন পরে বাড়িতেই পায়েস তৈরি করে নিন। সেই পায়েসে যেন আমিষের ছোঁয়া না লাগে। এ বার সেই পায়েস চাঁদের আলো পড়ে, এমন জায়গায় রেখে দিন। ঝুড়ি বা ছিদ্রযুক্ত কোনও পাত্র দিয়ে সেটিকে ঢাকা দিন। খেয়াল রাখবেন, যাতে ছিদ্রের মধ্যে দিয়ে চাঁদের আলো ভালভাবে পায়েসের মধ্যে পড়ে। পর দিন সকালে সেটি মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং মনস্কামনা জানান। এর পর সেই পায়েস প্রসাদ হিসেবে গ্রহণ করুন। ওই পায়েসে যেন ধুলো-ময়লা বা পোকামাকড় না পড়ে, সেটি নজরে রাখা জরুরি।

ফলাফল:

বিশেষ এই টোটকাটি সঠিক নিয়ম মেনে পালন করলে জীবনে অর্থের কোনও অভাব থাকে না। সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস।

Lakshmi Puja Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy