Advertisement
E-Paper

বাড়ির কোন অংশে লক্ষ্মীপুজো করা শুভ? কোন জায়গায় ভুলেও দেবীর উপাসনা করা যাবে না? জেনে নিন

যেমন-তেমন করে মা লক্ষ্মীর উপাসনা করলেই হবে না। এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা জরুরি। সেগুলির মধ্যে অন্যতম হল, মায়ের আসনের জন্য সঠিক স্থান ও দিক নির্বাচন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৭:৩৫
lakshmi

—প্রতীকী ছবি।

কোজাগরী পূর্ণিমায় প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। চলতি বছর ২৫ অক্টোবর, রবিবার পড়ছে সেই দিন। তবে, যেমন-তেমন করে মা লক্ষ্মীর উপাসনা করলেই হবে না। এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা জরুরি। সেগুলির মধ্যে অন্যতম হল, মা লক্ষ্মীর আসনের জন্য সঠিক স্থান ও দিক নির্ণয় করা। সে সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

লক্ষ্মীর মূর্তি কোথায় বসাতে হবে?

বাড়ির উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ মাতা লক্ষ্মীর পুজো করার জন্য আদর্শ। একান্তই সেখানে সম্ভব না হলে, বাড়ির উত্তর বা পূর্ব দিকেও লক্ষ্মীদেবীর মূর্তি রেখে পুজো করা যেতে পারে। যে স্থানে দেবীর মূর্তি রাখা হচ্ছে, সেই স্থানটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তা নজরে রাখা জরুরি।

লক্ষ্মীর মূর্তি কোথায়, কী ভাবে রাখা উচিত নয়?

দেবী লক্ষ্মীর মূর্তি কখনও মেঝের উপর সরাসরি রেখে দেওয়া যাবে না। এর পাশাপাশি, শৌচালয়ের দেওয়াল ঘেঁষে, সিঁড়ির নীচে লক্ষ্মীর মূর্তি রাখা অনুচিত। সদর দরজার মুখোমুখি লক্ষ্মীপুজো করা যাবে না। এমন জায়গায় পুজো করতে হবে, যেখানে আলো ও বাতাস পর্যাপ্ত পরিমাণে পৌঁছোয়।

Lakshmi Puja Vastu Tips Vastu Shastra Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy