বহু মানুষই বিপুল অর্থের মালিক হতে চান। ধনী হতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই অক্লান্ত পরিশ্রম করতে হয়। কিন্তু, পরিশ্রম করলেই সকলে ধনবান হতে পারেন না। এর জন্য ভাগ্যের সঙ্গ থাকাও জরুরি। জ্যোতিষশাস্ত্র বলছে, কয়েকটি বিশেষ মূর্তি যদি ঘরে রাখা হয়, তা হলে প্রচুর ধন-সম্পদের মালিক হওয়া যায়। এমন কিছু মূর্তি রয়েছে, যা ঘরে রাখা খুবই শুভ। সেগুলির মধ্যে নির্দিষ্ট পাঁচটি মূর্তি খুব ভাল ফল দেয়। সেই তালিকায় কোন কোন মূর্তি রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
কোন পাঁচটি মূর্তি বাড়িতে রাখা শুভ?
ক্রিস্টাল বা অন্যান্য ধাতুর কচ্ছপের মূর্তি: ক্রিস্টাল বা যে কোনও ধাতুর কচ্ছপের মূর্তি বাড়িতে রাখলে সেই বাড়ির উন্নতি হয় চোখে পড়ার মতো এবং বাড়িতে অর্থের কোনও অভাব থাকে না।
ঘোড়ার মূর্তি: বাড়িতে ঘোড়ার মূর্তি রাখা খুবই শুভ বলে মানা হয়। এটি বাড়ির ইতিবাচক শক্তি ধরে রাখতে সাহায্য করে এবং অর্থ আসার পথ খুলে দেয়।
গয়না পরে থাকা গরু: এই ধরনের গরুর মূর্তি বাড়িতে রাখলে বাড়ির সুখশান্তি বজায় থাকে এবং বাড়িতে শুভ শক্তির কোনও অভাব হয় না।
সোনালি রঙের উট: বাড়িতে সোনালি রঙের উট রাখা খুবই শুভ। এই মূর্তি আর্থিক উন্নতিতে খুবই সহায়ক।
সোনালি রঙের হাতি: সোনালি রঙের হাতি যে বাড়িতে থাকে, সেই বাড়ি সুখ এবং সম্পদে ভরে ওঠে।