সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি ধনতেরস বা ধনত্রয়োদশী। ধন শব্দের অর্থ হল ধনসম্পত্তি, তেরস শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। ত্রয়োদশী তিথিতে পালিত উৎসবই হল ধনতেরস। শাস্ত্রমতে, অমৃতের সন্ধানে দেব এবং অসুরের সমুদ্রমন্থনের দিনটি হল এই ত্রয়োদশী বা ধনতেরস তিথি। সমুদ্রমন্থনে ধনরত্ন-সহ লক্ষ্মীদেবী এবং অমৃতপাত্র হাতে আগমন হয় দেবতাদের চিকিৎসক, আরোগ্যের দেব ধন্বন্তরির। সেই হিসাবে ধনতেরস তিথি দেবী লক্ষ্মী এবং ধন্বন্তরির জন্মতিথি।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
ত্রয়োদশী তিথি আরম্ভ-
বাংলা- ২০ কার্তিক, শুক্রবার।
ইংরেজি- ৬ নভেম্বর, শুক্রবার।
সময়- সকাল ১০টা ৩২ মিনিট।
ত্রয়োদশী তিথি শেষ-
বাংলা- ২১ কার্তিক, শনিবার।
ইংরেজি- ৭ নভেম্বর, শনিবার।
সময়- সকাল ১০টা ৪৮ মিনিট।
আরও পড়ুন:
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে–
ত্রয়োদশী তিথি আরম্ভ-
বাংলা- ১৯ কার্তিক, শুক্রবার।
ইংরেজি- ৬ নভেম্বর, শুক্রবার।
সময়- সকাল ১১টা ১ মিনিট ১৩ সেকেন্ড।
ত্রয়োদশী তিথি শেষ-
বাংলা- ২০ কার্তিক, শনিবার।
ইংরেজি- ৭ নভেম্বর, শনিবার।
সময়- সকাল ১০টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ড।