Advertisement
E-Paper

ভুল অঙ্গে কালো কার পরলে ভালর বদলে খারাপ হয়! শরীরের কোথায় কোথায় কালো কার পরা যেতে পারে?

না জেনেবুঝে যদি আমরা কালো কার শরীরের ভুল অঙ্গে ধারণ করি তা হলে ভালর বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই কালো কার ধারণের আগে শাস্ত্র কী বলছে সেটা দেখে নেওয়া জরুরি।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৭:২৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

বহু মানুষই কালো কার পরতে পছন্দ করেন। তবে অনেকেরই অজানা যে কালো কার শরীরের কোন কোন অঙ্গে পরা যায় বা যায় না। না জেনেবুঝে যদি আমরা কালো কার শরীরের ভুল অঙ্গে ধারণ করি তা হলে ভালর বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই কালো কার ধারণের আগে শাস্ত্র কী বলছে সেটা দেখে নেওয়া জরুরি। জ্যোতিষশাস্ত্র মতে, শরীরের কোন অঙ্গে কালো কার বাঁধা শুভ এবং এর ফলাফল কী তা জেনে নেওয়া যাক।

গলায়: গলায় কালো কার বাঁধা খুবই শুভ। গলায় কালো কার পরলে নেগেটিভ শক্তি আমাদের থেকে অনেকটা দূরে থাকে। গলায় পরা কালো কার আমাদের খারাপ নজর থেকেও রক্ষা করে।

কোমর: কোমরেও কালো কার বাঁধা খুবই ভাল বলে জানাচ্ছে শাস্ত্র। কোমরে পরা কালো কার আর্থিক দিক থেকেও কোনও সমস্যা আসতে দেয় না।

কব্জি: কব্জিতে কালো কার বাঁধলে অস্থিরতা কমে এবং শান্তি বৃদ্ধি পায়। সহজে কোনও অশুভ শক্তির কবলে পরে না।

পায়ে: পায়ে কালো কার পরলে কোনও প্রকার অশুভ শক্তি আপনাকে ছুঁতে পারবে না। মঙ্গলবারে ডান পায়ে কালো কার পরা খুবই শুভ বলে মনে করা হয়।

Astro Tips Astrology Black Thread

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy