Advertisement
E-Paper

দীপাবলির মাসে লটারি কেটে লক্ষ্মীলাভের সম্ভাবনা কাদের? ফাটকার দিকে পা বাড়ালে ক্ষতির আশঙ্কা কোন কোন রাশির?

লটারিতে যে টাকা হারানোর ভয় রয়েছে এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। তবে প্রাপ্তিযোগ থাকলে লটারি কেটে কোটিপতি হওয়াও অস্বাভাবিক বিষয় নয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৭:১১

ছবি: এআই সহায়তায় তৈরি।

লটারি কাটার বাসনা অনেকের মনেই থাকে। কিন্তু টাকা খোয়া যাবে এই ভয়ে সকলে সেই কাজ করে উঠতে পারেন না। লটারিতে যে টাকা হারানোর ভয় রয়েছে এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। তবে প্রাপ্তিযোগ থাকলে লটারি কেটে কোটিপতি হওয়াও অস্বাভাবিক বিষয় নয়। সেই কারণে লটারি কাটার পূর্বে প্রাপ্তিযোগ কী বলছে তা দেখে নিলেই টাকা হারানোর ভয় অনেকটা কমে যায়। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। নভেম্বর মাসে লটারি কেটে কারা লাভবান হতে পারেন, জেনে নিন।

মেষ– আর্থিক দিকে মেষ রাশির জাতক-জাতিকারা নভেম্বর মাসে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। তাই লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে, এই মাসের যে কোনও সময় কাটতে পারেন।

বৃষ– বৃষ রাশির ব্যক্তিদের এই মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই খুব বুঝে এই দিকে এগোন।

মিথুন– নভেম্বরে মিথুন রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ খুব ভাল দেখা যাচ্ছে। মাসের মধ্য ভাগটা খুবই শুভ রয়েছে, তাই এই সময় যদি লটারি কাটার ইচ্ছা থাকে, তা হলে কাটতে পারেন।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসের আর্থিক দিকটা বেশ শুভ প্রকৃতির রয়েছে। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি কেটে এক বার দেখতে পারেন।

সিংহ– নভেম্বরে সিংহ রাশির ব্যক্তিদের খুব বেশি লটারির টিকিট কাটার জন্য উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।

কন্যা– এই মাসের শুরুর দিকটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ভাগে আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না, এতে লোকসান হতে পারে।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের এই মাসে একেবারেই লটারির টিকিট কাটতে যাওয়া উচিত হবে না। এই মাসে আর্থিক দিকটা খুব একটা ভাল নয়, হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই মাসের কোনও সময়ই লটারির টিকিট কাটা ঠিক হবে না। এই মাসে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। তাই লটারি কাটা ঠিক হবে না।

ধনু– নভেম্বরে ধনু রাশির জাতক-জাতিকাদের খুব বুঝে লটারির টিকিট কাটা উচিত। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা এই মাসের প্রথমের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন, একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য ভাগে বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

কুম্ভ– নভেম্বর মাসটা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির দিকে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির দিকে খুব শুভ থাকবে।

মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই মাসের মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। লটারি কাটার দিকে ঝোঁক থাকবে, তবে একটু বুঝে চলাই ভাল হবে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Results Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy