ধন শব্দের অর্থ হল ধনসম্পত্তি, তেরস শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। ত্রয়োদশী তিথিতে পালিত উৎসবই হল ধনতেরস। সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি ধনতেরস বা ধনত্রয়োদশী। চলতি বছর ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরস। বিশেষ এই তিথিতে অনেকেই দেবী লক্ষ্মীর উপাসান করেন। এর পাশাপাশি সমৃদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে ধনতেরস তিথিতে বহু মানুষ বিভিন্ন জিনিস কিনেও থাকেন। তবে নির্দিষ্ট কিছু জিনিস ধনতেরসে কেনা উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস। ধনতেরসে কোন জিনিসগুলি কেনা যাবে না, জেনে নিন।
আরও পড়ুন:
কালো রঙের জিনিস: ধনতেরসের শুভ তিথিতে কালো রঙের কোনও জিনিস কেনা এড়িয়ে চলতে হবে। শাস্ত্রমতে, কালো রং অশুভ। সেই কারণে বিশেষ এই তিথিতে কালো কোনও জিনিস কেনা যাবে না।
লোহার জিনিস: শাস্ত্রমতে, লোহার জিনিসের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। তাই ধনতেরস তিথিতে লোহার তৈরি কোনও জিনিস কেনা যাবে না।
কাচের জিনিস: কাচের তৈরি কোনও জিনিসও ধনতেরসে কেনা উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস।
সুচলো জিনিস: ধনতেরস তিথিতে ধারালো বা সুচলো কোনও বস্তু কেনা এড়িয়ে চলতে হবে। অন্যথায় হতে পারে অমঙ্গল।