Advertisement
E-Paper

ধনতেরসের সপ্তাহে লটারি কেটে হাতে টাকা আসার সম্ভাবনা তিন রাশির! বাকিদের কি লক্ষ্মীলাভের সম্ভাবনা নেই?

লটারিতে বিশেষ বিনিয়োগ না করেই অনেকটা লাভ করা যায়। কিন্তু সেই লাভের জন্য কপালে প্রাপ্তিযোগ থাকা জরুরি।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০৮:০১
lottery

—প্রতীকী ছবি।

লটারি কেটে উপহার বা টাকা জেতার মজাই আলাদা। এই খেলায় বিশেষ বিনিয়োগ না করেই অনেকটা লাভ করা যায়। কিন্তু সেই লাভের জন্য কপালে প্রাপ্তিযোগ থাকা জরুরি। অন্যথায় ক্ষতি হওয়া আবশ্যিক। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে কোন কোন রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন, জেনে নিন।

মেষ– মেষ রাশির জন্য সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভাল রয়েছে। তবে, শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃষ– নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ রাশির অর্থভাগ্য খুব একটা ভাল নেই। লটারির টিকিট থেকে একটু দূরত্ব বজায় রাখুন।

মিথুন– লটারির দিকটা মিথুন জাতক-জাতিকাদের জন্য বেশ ভালই দেখাচ্ছে। লটারিতে লাভ খুব ভাল হবে আশা রাখা যাচ্ছে।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা সপ্তাহের মধ্য ভাগে এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।

সিংহ– সপ্তাহের শেষের দিকটা সিংহ রাশির ব্যক্তিদের জন্য বেশ শুভ রয়েছে। তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন, তবে খুব কম অঙ্কের।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা কোনও কিছু না ভেবেই লটারি কাটার সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা– নভেম্বরের প্রথম সপ্তাহের শুরুতে তুলা রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিন। তবে সপ্তাহের শুরুতে, শেষে নয়।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে আয়-ব্যয়ে সমতা রাখতে একটু সমস্যা হতে পারে, তাই খুব বুঝে চলুন। লটারি না কাটাই ভাল হবে।

ধনু– নভেম্বরের প্রথম সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির থেকে খরচের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।

মকর– মকর রাশির জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

কুম্ভ– নভেম্বরের প্রথম সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। তবে কম অঙ্কের লটারি কাটতেই পারেন।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়, তবে প্রাপ্তি যে একেবারেই হবে না সেটাও নয়।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy