বিয়ে হল দু’টি জীবনের অনন্য এক বন্ধন। প্রতিটি বিবাহিত মানুষের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্যজীবনে ওঠাপড়া স্বাভাবিক ঘটনা। অনেক উত্থান-পতন ও মিষ্টি-তিক্ত মুহূর্তের মুখোমুখি হতে হয় স্বামী-স্ত্রীকে। প্রেমের সম্পর্কেও থাকে নানা ওঠাপড়া। সেই কারণে উভয়ের মধ্যে বোঝাপড়া থাকা জরুরি। অনেক ক্ষেত্রে গ্রহদের খারাপ অবস্থানের জন্যও দাম্পত্যে নানা সমস্যা দেখা যায়। নভেম্বরে কোন রাশির দাম্পত্যজীবনে কী রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি- মাসের প্রথম ভাগে দাম্পত্যসুখের ক্ষেত্রে মেষ জাতক-জাতিকাদের কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে তা থাকবে না, অর্থাৎ পরবর্তী ভাগে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি হবে।
বৃষ রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল পাবেন বৃষ জাতক-জাতিকারা। প্রেমের ক্ষেত্রেও এই মাস শুভ।
মিথুন রাশি- নভেম্বরে মিথুন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মিথুন রাশিকে দাম্পত্যসুখে সুখী করবে। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ।
কর্কট রাশি- কর্কট রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বাদানুবাদ, তর্ক-বিতর্ক, সম্পর্কে জটিলতা প্রভৃতি সৃষ্টি হলেও, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।
আরও পড়ুন:
সিংহ রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রে রাহুর অবস্থান, দৃষ্টিসম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে। বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্ক সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্য সম্পর্কে শুভ ফল দান করবে। প্রেমের ক্ষেত্রে খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।
কন্যা রাশি- কন্যা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান, মাসের দ্বিতীয় ভাগে দৃষ্টিসম্পর্ক হবে মঙ্গলের সঙ্গে। দাম্পত্য সম্পর্কে জটিলতা সৃষ্টির আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ।
তুলা রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকবে, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি- নভেম্বরে বৃশ্চিক জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্র-অধিপতির শুভ অবস্থান হলেও, দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্কের কারণে কিছু সমস্যা আসবে। প্রেমের ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
আরও পড়ুন:
ধনু রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি সম্পর্ক ধনু জাতক-জাতিকাকে দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে, অহেতুক জটিলতা সৃষ্টির আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ।
মকর রাশি- মকর জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বেশ কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে দাম্পত্য সম্পর্কে সমস্যা ও জটিলতা কমবে। প্রেমের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
কুম্ভ রাশি- নভেম্বরে কুম্ভ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং কেতুর। বৃহস্পতির অবস্থানের কারণে দাম্পত্য সম্পর্কে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্র শুভ।
মীন রাশি- দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক মীন রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেমের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ শুভ।