Advertisement
E-Paper

দেবী দুর্গা ও লক্ষ্মীর পর এ বার মা কালীকে আগমন জানানোর পালা! কবে পড়ছে কালীপুজো? তিথি শুরু এবং শেষ কখন?

দানবদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্র এবং দেবতাগণের অনুরোধে অসুর বা অশুভ শক্তি নিধনের জন্য দেবী পার্বতী নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন। তিনিই মা কালী।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৭:১৭

—প্রতীকী ছবি।

১০ মহাবিদ্যার প্রথম দেবী, দেবী কালী। অসুর শুম্ভ এবং নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক উত্ত্যক্ত হয়ে ওঠে। অত্যাচার এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্যত হন। দানবদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্র এবং দেবতাগণের অনুরোধে অসুর বা অশুভ শক্তি নিধনের জন্য দেবী পার্বতী নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন। সেটিই দেবী কালীর আদি রূপ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অমাবসা তিথি আরম্ভ-

বাংলা- ২২ কার্তিক, রবিবার।

ইংরেজি- ৮ নভেম্বর, রবিবার।

সময়- সকাল ১১টা ২৯ মিনিট।

শ্রীশ্রী শ্যামাপুজো।

অমাবস্যা তিথি শেষ-

বাংলা- ২৩ কার্তিক, সোমবার।

ইংরেজি- ৯ নভেম্বর, সোমবার।

সময়- দুপুর ১২টা ৩২ মিনিট।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে-

অমাবস্যা তিথি আরম্ভ-

বাংলা- ২১ কার্তিক, রবিবার।

ইংরেজি- ৮ নভেম্বর, রবিবার।

সময়- সকাল ১০টা ৪৬ মিনিট ৫৯ সেকেন্ড।

শ্রীশ্রী শ্যামাপুজো।

অমাবস্যা তিথি শেষ-

বাংলা- ২২ কার্তিক, সোমবার।

ইংরেজি- ৯ নভেম্বর, সোমবার।

সময়- সকাল ১১টা ২৬ মিনিট ৭ সেকেন্ড।

Kali Puja Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy