Advertisement
E-Paper

বাড়িকে অশুভ শক্তি থেকে বাঁচায়, সংসার সুখশান্তিতে ভরে ওঠে! বাঁশি দিয়ে ছয় টোটকা পালনে ঘটে চমক

বাঁশি দিয়ে বিশেষ কিছু টোটকা পালনের কথা বলা রয়েছে শাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র মতে, সেগুলি করলে জীবনের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ১৮:৩৭
flute

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাঁশি শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি বস্তু। বাঁশি ঘরের ঠাকুরের স্থানে রাখা খুবই শুভ বলে মানা হয়। জ্যোতিষশাস্ত্রে বাঁশের তৈরি বাঁশি খুবই কার্যকরী বলে মানা হয়। বিশেষ এই বাদ্যযন্ত্র দিয়ে বিশেষ কিছু টোটকা পালনের কথা বলা রয়েছে শাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র মতে, সেগুলি করলে জীবনের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

টোটকা:

১) যদি বাড়িতে অতিরিক্ত কলহ হয় অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকে, সে ক্ষেত্রে লাল সুতোয় একটা বাঁশি বেঁধে শোয়ার ঘরে ঝুলিয়ে দিন।

২) বাড়িকে অশুভ শক্তির কবল থেকে বাঁচাতে বাড়ির প্রধান ফটকে লাল সুতোয় বেঁধে একটা বাঁশি ঝুলিয়ে দিন।

৩) বাড়িতে যদি প্রতি দিন অল্প সময়ের জন্যও বাঁশি বাজানো হয়, তা হলে বাড়ির পরিবেশে শান্তি বজায় থাকে এবং টাকাপয়সার উন্নতি হয়।

৪) অতি পরিশ্রমের পরেও যদি সমৃদ্ধি না আসে তা হলে একটা বাঁশি ঠাকুরঘরে অথবা টাকা রাখার জায়গায় রেখে দিন।

৫) যদি সব কাজে বাধা আসে তা হলে একটা বাঁশি ঘরের দরজার উপর বাঁকা ভাবে টাঙিয়ে রাখুন।

৬) যদি বিয়েতে বাধা আসে তা হলে কোনও রাধাকৃষ্ণের মন্দিরে একটা বাঁশি অর্পণ করুন।

৭) যে বাড়িতে প্রতি দিন সন্ধ্যাবেলা বাঁশি বাজানো হয় সেই বাড়ির আশপাশে কোনও খারাপ শক্তি প্রবেশ করতে পারে না।

Astro Tips Astrology Flute

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy