Advertisement
E-Paper

শ্বাস সম্পর্কিত কিছু বিশেষ লক্ষণ ও ভবিষ্যতের দিশা

ঘর থেকে বেরনোর সময় পুরুষের ডান এবং স্ত্রীদের বাম শ্বাস শুভ বলে মনে করা হয়।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০০:৩৮

শ্বাস সম্পর্কিত কিছু বিশেষ লক্ষণ আছে। যা অনেক ক্ষেত্রেই ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার ইঙ্গিত প্রদান করতে পারে। শ্বাস সম্পর্কিত অনেক লক্ষণ থাকলেও এখানে তার মধ্য থেকে বিশেষ কয়েকটির উল্লেখ করা হল।
১। ঘর থেকে বেরনোর সময় পুরুষের ডান এবং স্ত্রীদের বাম শ্বাস শুভ বলে মনে করা হয়।
২। সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই বাম নাসিকা থেকে শ্বাস প্রবাহিত হলে এবং শনি, রবি ও মঙ্গলবার ঘুম থেকে উঠে ডান নাসিকা থেকে শ্বাস প্রবাহিত হলে দিনটি শুভ বলে মনে করা হয়।
৩। কোনও কাজ করার সময় বা কোথাও যাবার সময় যদি দু’টি শ্বাসই প্রবাহিত হয় তবে ওই সময় ঈশ্বর চিন্তা বা ইষ্ট মন্ত্রের জপ ছাড়া আর কিছুই করবেন না।
৪। রাত্রে শোওয়ার সময় ডান শ্বাস শুভ বলে মানা হয়।
৫। সূর্যাস্তের সময় ডান শ্বাস শুভ মানা হয়। ওই সময় ভাগ্য অনুকূলে থাকে এবং কর্মে সাফল্য লাভ সম্ভব হয়।
৬। বাহনাদি চড়বার সময় যে দিকের শ্বাস প্রবাহিত হচ্ছে সেই দিকের পা বাহনের ওপর রাখবেন। এর ফলে আপনি কোনও দুর্ঘটনার হাত থেকে সব সময়েই রক্ষা পাবেন।
৭। ঘর থেকে বের হওয়ার সময় যে দিকে শ্বাস চলবে ওই দিকের পা সবার আগে বাইরে ফেলা উচিত। এতে বিভিন্ন বাধার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং কর্মে সাফল্যও পাবেন।


breathing Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy