Advertisement
E-Paper

যৌথ ব্যবসা করতে চান? এইগুলি মিলিয়ে নিন

শুধুমাত্র বিবাহ দেওয়ার সময় আমরা পাত্র-পাত্রীর জাতচক্র মিলিয়ে দেখি, কিন্তু পেশাগত ক্ষেত্রে বা যৌথ কার্য আরম্ভ করার ক্ষেত্রেও ব্যক্তিদের জাতচক্র মিলিয়ে দেখা একান্ত প্রয়োজন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০০:০০

শুধুমাত্র বিবাহ দেওয়ার সময় আমরা পাত্র-পাত্রীর জাতচক্র মিলিয়ে দেখি, কিন্তু পেশাগত ক্ষেত্রে বা যৌথ কার্য আরম্ভ করার ক্ষেত্রেও ব্যক্তিদের জাতচক্র মিলিয়ে দেখা একান্ত প্রয়োজন। অনেক সময় দেখা যায় দুই বা তার অধিক সংখ্যক ব্যক্তি প্রত্যেকেই যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও, গ্রহের বিরোধে সাফল্য পাচ্ছেন না। তাই কী কী অবস্থায় জাতচক্রের মিলন হয় নিম্নে দেওয়া হল—

• দু’জনের মধ্যে লগ্নের মিলন- উভয়ের লগ্ন যদি একই হয় বা অন্তত লগ্নপতিরা যদি একই হন (যেমন ধনু ও মীন লগ্ন) তা হলে অনেকটা মিল হয়। দু’জনের লগ্নের মধ্যে চতুর্থ-দশম অথবা নবম-পঞ্চম সম্পর্ক হলেও শুভ।

• রবির সঙ্গে রবির মিলন- দু’জনের রবি যদি এক রাশিতে থাকে, বিপরীত রাশিতে থাকে বা নবম-পঞ্চম রাশিতে থাকে তবে আদর্শগত মিল হয়। এটা এক সঙ্গে কাজের ক্ষেত্রে শুভ নির্দেশ করে।

• লগ্ন ও চন্দ্রের মিলন- এক জনের লগ্ন অপর জনের রাশি হলে সাধারণত মিল ভাল হয়। একজনের লগ্নপতি অপরজনের রাশিপতি হলেও কিছুটা মিল হতে দেখা যায় (যেমন কুম্ভ লগ্ন ও মকর রাশি)।

• দু’জনের বৃহস্পতির মধ্যে মিলন- উভয়ের বৃহস্পতি এক রাশিতে বা দৃষ্টি বিনিময় করলে তাদের মধ্যে যৌথ কর্ম শুভ হয়।

আরও পড়ুন: হাতের তালুতে তিল থাকলে কী হয় জানেন

• রবি ও চন্দ্রের মিলন- এক জনের রবি অপর জনের চন্দ্র একই রাশিতে থাকলে বা দৃষ্টি বিনিময় করলে মানসিক মিল হতে দেখা যায়। বিবাদ হলেও আবার নিজেরা মিটিয়ে নেয়।

• রবির সঙ্গে অন্য গ্রহের সম্পর্ক- একজনের রবির উপর অন্যের বুধ বা বৃহস্পতির স্থিতি বা দৃষ্টি থাকলে প্রথম জন দ্বিতীয় জনের দ্বারা উপকৃত হন। কিন্তু এক জনের রবি অপর জনের রাহু, শনি, কেতু দ্বারা পীড়িত থাকলে প্রথম জন দ্বিতীয় জন দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন।

Partnership Business Business Rashi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy