Advertisement
E-Paper

নারী বা পুরুষের দুর্ভোগ কোন সময়ে

নারী থেকে বিপদ কোন সময়ে?

অসীম সরকার

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০০:০০

১) নারী থেকে বিপদ কোন সময়ে?

দেখতে সুন্দরী কিন্তু দুষ্ট নারীর পাল্লায় পড়ে অনেক সময় সর্বস্বান্ত হতে হয়। এ সব ক্ষেত্রে জন্মছকেই এর ইঙ্গিত পাওয়া যায়। এই সব জাতকের জন্মছকে লগ্ন থেকে পঞ্চমে বা নবমে রাহু অবস্থান করে এবং পঞ্চম পতি বা পঞ্চম ভাব দুর্বল থাকে, পঞ্চম পতির দশা ও অন্তর্দশাও দুর্বল হয়। আর যদি গোচরে শনি ও বৃহস্পতি দুর্বল হয়, সেই সঙ্গে মঙ্গল এবং রাহু সবল হলে এই সব নারীর পাল্লায় স্বাভাবিক ভাবেই পড়তে হয়।

(২) মহিলারা দুর্ভোগ পড়েন কোন সময়ে?

মহিলাদের জন্মছকে লগ্ন, চন্দ্র ও রবি এই তিনটির মধ্যে দু’টি বা তিনটিই যদি দুর্বল বা পাপ পীড়িত হয়, তা হলে নিজের ভুলে কষ্ট পেতে হয়।

আর মঙ্গল ও বৃহস্পতি যদি শুভ ও বলবান শনির প্রভাবে বা নিয়ন্ত্রণে থাকে তা হলে বিপদে পড়লেও রক্ষা পেয়ে যায়।

অনেক সময় ভাল মহিলারা দুষ্ট লোকের খপ্পরে পড়ে। এ সব ক্ষেত্রে সে সব জাতিকার জন্মছকে লগ্নের অষ্টম ভাব লগ্নের নবম ভাবের থেকে শক্তিশালী এবং পঞ্চমে রাহুর দৃষ্টি এবং পঞ্চম পতি দুঃস্থানগত, বিশেষত দ্বাদশে এবং মঙ্গল হয়ত অষ্টম বা দ্বাদশে। এরা সব সময় ভদ্রবেশি শয়তান পুরুষের সঙ্গে গোপনে ঘর ছেড়ে বেড়িয়ে পড়ার হাতছানি পেয়ে থাকে।

আবার এও দেখা যায়, ভাল স্বামী ছেড়ে অন্য পুরুষের সঙ্গ্ সংসার ছেড়ে বেরিয়ে যায়। সেই সব ক্ষেত্রে জাতিকার লগ্ন, পঞ্চম বা নবমে রাহু থাকে। লগ্নপতি রাহুর সঙ্গে থাকলেও অশুভ। পঞ্চম পতির সঙ্গে রাহুর সুসম্পর্ক এবং চন্দ্র শুক্র যুক্ত বা শুক্রের দৃষতি পেলে এবং তাদের অশুভ মঙ্গল দৃষ্টি দিলে অনেক ভাল ঘরের বৌয়েরা বা মেয়েরা সুন্দর, শিক্ষিত, আদর্শবাদী, সুপুরুষ স্বামী ছেড়ে দিয়ে দুষ্ট কোনও লোকরে খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয় এবং চরিত্র খোয়ায়।

People Rashi Man Woman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy