Advertisement
E-Paper

করোনার তৃতীয় ঢেউয়ের আগে ৬-৮ মাস সময় পাওয়া যাবে, বলছে আইসিএমআর-এর গবেষণা

দেশে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ হওয়ার মুখে। জুলাইয়ের শেষ ও অগস্টের শুরু থেকে বেশি সংখ্যায় মানুষের টিকাকরণ হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ২২:২৭

ছবি: পিটিআই

করোনার তৃতীয় ঢেউয়ের আগে সময় পাওয়া যাবে ৬ থেকে ৮ মাস। এই সময়ের মধ্যে দেশের সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের টিকাকরণও সেরে ফেলতে হবে ওই সময়ের মধ্যেই। সম্প্রতি আইসিএমআর-এর একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে বলে জানালেন আইসিএমআর-এর কোভিডও ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এনকে অরোরা।

রবিবার তিনি বলেছেন, ‘‘আইসিএমআর-এর একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে আরও কিছুটা দেরি হবে। হাতে ৬ থেকে ৮ মাস সময় পাওয়া যাবে। সেই সময়েই মধ্যে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ১২ থেকে ১৮ বছরের বয়সে শিশুদের টিকাকরণের কাজও সেরে ফেলতে হবে।’’ এ ছাড়াও তিনি জানিয়েছেন, দেশে জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার মুখে রয়েছে। মনে করছে হচ্ছে জুলাইয়ের শেষ ও অগস্টের শুরু থেকে আরও বেশি সংখ্যায় মানুষের টিকাকরণ করা সম্ভব হবে। সেই টিকাকরণের আওতায় এ বার আসবে শিশুদেরও একটি অংশ। জাইডাস দ্রুত টিকার চূড়ান্ত অনুমতির আবেদনও জানাবে বলে খবর।

coronavirus COVID 19

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy