Advertisement
E-Paper

৮ জুন থেকে কন্টেনমেন্ট জ়োনের বাইরে রেস্তরাঁ, ধর্মস্থান,হোটেল খোলার নির্দেশকা

৮ জুন থেকে কন্টেনমেন্ট জ়োনের বাইরে রেস্তরাঁ, ধর্মস্থান, হোটেল খোলার নয়া নির্দেশকা স্বাস্থ্যমন্ত্রকের। জারি হল নয়া  স্বাস্থ্যবিধি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৪:৩৮
ছবি পিটিআই।

ছবি পিটিআই।

৮ জুন থেকে কন্টেনমেন্ট জ়োনের বাইরে রেস্তরাঁ, ধর্মস্থান, হোটেল খোলার নয়া নির্দেশকা স্বাস্থ্যমন্ত্রকের। জারি হল নয়া স্বাস্থ্যবিধি।

ধর্মস্থান

• উপসর্গহীনেরাই প্রবেশ করতে পারবেন। দাঁড়ানো ও বসা-উভয় ক্ষেত্রেই ছয় ফুট দূরত্ব

• মুখে মাস্ক। থুতু ফেলা নয়

• পরস্পরকে ছোঁয়া যাবে না। প্রণাম দূর থেকে। বয়স্ক ও শিশুদের ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে নিষেধ

• হাতে স্যানিটাইজ়ার দেওয়া ও থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করতে হবে প্রতিষ্ঠানকেই

• বড় জমায়েত নয়

• ভক্তদের নিজস্ব আসন আনতে হবে • বিগ্রহ স্পর্শ নয় • ধর্মস্থানের মধ্যে প্রসাদ বা ‘পবিত্র জল’ বিতরণ নয় • খাওয়ার জায়গায় দূরত্ববিধি

রেস্তরাঁ

• ৬৫ বছরের ঊর্ধ্বে, দশ বছরের নীচে ও অন্তঃসত্ত্বা মহিলাদের না আসার পরামর্শ

• দু’টি চেয়ারের দূরত্ব ছয় ফুট

• কর্মী ও খেতে বা খাবার নিতে আসা ব্যক্তিদের মাস্ক আবশ্যক

• বসে খাওয়ার বদলে খাবার কিনে বাড়িতে নেওয়ায় গুরুত্ব

• উপসর্গহীন কর্মী ও ক্রেতাদের প্রবেশে ছাড়পত্র

• রেস্তরাঁয় অপেক্ষা করার স্থানে, পার্কিংয়ে দূরত্ববিধি

• ডিসপোজ়েবল মেনুকার্ড, কাপড়ের ন্যাপকিনের পরিবর্তে ডিসপোজ়েবল কাগজের ন্যাপকিন

• প্রতি বার খেয়ে ওঠার পরে টেবল স্যানিটাইজ় করা

• লিফটে দূরত্ব

• ই-ওয়ালেটে গুরুত্ব

আরও পড়ুন: ১৯ চিকিৎসক, ৩৮ নার্স-সহ ৪৮০ জন করোনায় আক্রান্ত দিল্লির এমসে

শপিং মল

• বেশি ভিড় হলে প্রবেশ কিছু ক্ষণের জন্য বন্ধ

• খাওয়ার জায়গায় ৫০ শতাংশের বেশি ক্রেতা থাকতে পারবেন না

• মলে থাকা সিনেমা হল, বাচ্চাদের খেলার জায়গা বন্ধ • প্রত্যেকটি দোকানে নির্দিষ্ট সংখ্যায় প্রবেশ • এসির ক্ষেত্রে তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা ৪০-৭০ শতাংশ রাখতে হবে

হোটেল

• খাওয়ার প্রশ্নে রুম সার্ভিসকে প্রাধান্য। খাবার দরজার বাইরে রেখে চলে যাবে হোটেল কর্মীরা

• হোটেলে আগতদের ওই এলাকার কন্টেনমেন্ট জ়োন সম্পর্কে জানাতে হবে

আরও পড়ুন: আমপানে ক্ষতি কত মাপতে আজ সফর কেন্দ্রীয় দলের

কর্মস্থল বিধি

• দূরত্ব বিধি মানতে হবে

• দফতরে যথেষ্ট পরিমাণে স্যানিটাইজার রাখা

• কোনও কর্মী হঠাৎ অসুস্থ হলে আলাদা ঘরের ব্যবস্থা

• এক বা দু’জন আক্রান্ত হলে গোটা দফতর বন্ধ না-করলেও চলবে

• সংক্রমিতেরা যেখানে বসতেন, সেখানে জীবাণুনাশক স্প্রে।

• জানাতে হবে স্বাস্থ্য দফতরকে। যাতে ওই আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বার করা সম্ভব হয়।

• একই সঙ্গে অনেকে সংক্রমিত হলে দু’দিনের জন্য দফতর বন্ধ করে জীবাণুনাশক স্প্রে

Containment Zone Coronavirus Lockdown MHA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy