E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

২৫ বছরে সর্বোচ্চ গরম কাশ্মীরে, জলের সঙ্কটও

১৯৯৯ সালের ৯ জুলাই শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে, ১৯৪৬ সালের ১০ জুলাই শ্রীনগরে পারদ পৌঁছেছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াসে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ০৮:৪৩
শুকিয়ে গিয়েছে ঝিলম নদীর একাংশ।

শুকিয়ে গিয়েছে ঝিলম নদীর একাংশ। ছবি: সংগৃহীত।

প্রবল গ্রীষ্মে কাতর কাশ্মীর। আজ ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ১৯৯৯ সালের ৯ জুলাই শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে, ১৯৪৬ সালের ১০ জুলাই শ্রীনগরে পারদ পৌঁছেছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণ কাশ্মীরের কাজ়িগুন্ডে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৮৮ সালের ১১ জুলাই সেখানে পারদ পৌঁছেছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। কোকেরনাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। গত ৩ জুলাই অবশ্য সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৩.৩ ডিগ্রিতে। তার আগে এক বারই সেখানে ৩৩ ডিগ্রি ছুঁয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা, ১৯৯৩ সালের ৮ জুলাই।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মীরে কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গ্রীষ্মের ফলে পানীয় জলের জোগানে সমস্যা দেখা দিয়েছে উপত্যকায়। দেখা দিয়েছে বিদ্যুতের ঘাটতিও। তাপ এড়াতে বদলানো হয়েছে শিশুদের স্কুলের সময়। গ্রীষ্মে দেখা দিয়েছে নানা অসুস্থতাও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Heatwave Kashmir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy