অটোরিকশার সঙ্গে গাড়ির সংঘর্ষ। মুম্বইয়ে নিহত এক যুবক আহত আরও একজন। মৃতের নাম আবদেল মাটেন। বয়স ২৪ বছর। দুর্ঘটনাটি ঘটে উত্তর মুম্বইয়ের মালাড এলাকায়।
দমকল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যাবেলায় পূর্ব মালাডের আইএনএস এলাকার কাছে ওই যুবকের গাড়ি একটি অটোরিকশাকে আচমকা ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁর গাড়িতে আগুন ধরে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। অটোরিকশার চালক সামান্য চোট পান। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।