Advertisement
E-Paper

৭ বিঘা জমি হাতানোর লোভে বিয়ের প্রস্তাব! রাজি না হওয়ায় বারাণসীতে ছাত্রীকে অপহরণ করে খুন আত্মীয়ের

পরিবার সূত্রে খবর, শ্রেয়ার নামে সাত বিঘা জমি রয়েছে। সেই জমিটি নিয়েই দূরসম্পর্কের আত্মীয় বিবেকের চৌবের সঙ্গে শ্রেয়ার একটা টানাপড়েন চলছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৩:২৮
শ্রেয়া উপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শ্রেয়া উপাধ্যায়। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের বারাণসীতে বিজ্ঞানে স্নাতকোত্তর পড়ুয়াকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই দূরসম্পর্কের এক আত্মীয়ের বিরুদ্ধে। মৃতার নাম শ্রেয়া উপাধ্যায় ওরফে মনু। গত ১৮ অগস্ট নিখোঁজ হয়ে যান তিনি। তার পর থেকে খোঁজ চলছিল তাঁর। বৃহস্পতিবার শ্রেয়ার দেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে খবর, শ্রেয়ার নামে সাত বিঘা জমি রয়েছে। সেই জমিটি নিয়েই দূরসম্পর্কের আত্মীয় বিবেকের চৌবের সঙ্গে শ্রেয়ার একটা টানাপড়েন চলছিল। অভিযোগ, সেই জমি হাতাতে চাইছিলেন বিবেক। কিন্তু শ্রেয়া তাঁর আত্মীয়ের অভিসন্ধি ধরতে পেরেছিলেন। তাই বিবেকের প্রস্তাবে গুরুত্ব দিতে চাননি। বিবেকও বুঝতে পারছিলেন এ ভাবে বিষয়টি সহজে নাগালে আনা যাবে না। তখন তিনি অন্য ছক কষেন।

পরিবার সূত্রের দাবি, শ্রেয়াকে বিয়ের প্রস্তাব দেন সরাসরি। কিন্তু সেটাও প্রত্যাখ্যান করে তিনি। শ্রেয়ার সম্বন্ধ দেখা চলছিল। পরিবারের দাবি, শ্রেয়ার বিয়ে হয়ে গেলে জমি হাতের নাগালের বাইরে চলে যেত বলে বিবেক আশঙ্কা করছিলেন। তার পরই শ্রেয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়া শুরু করেন। বিয়ে না করলে প্রাণে মেরে ফেলা হবে বলেও শ্রেয়াকে হুমকি দিচ্ছিলেন বিবেক। এই টানাপড়েনের মধ্যেই গত ১৮ অগস্ট আচমকাই নিখোঁজ হয়ে যান শ্রেয়া।

পুলিশ সূত্রে খবর, কলেজ থেকে ফেরার পথে শ্রেয়াকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তিন দিন নিখোঁজ থাকার পর বিবেকের ঘর থেকেই শ্রেয়ার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন বলে অভিযোগ। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিযুক্ত। সক্রিয় রাজনীতির সঙ্গে যোগ রয়েছে তাঁর।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy