বিহার বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর (পি কে)। বিধানসভার স্পিকার প্রেম কুমার সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। জন সুরাজের তরফে প্রশান্তই প্রথম ও একমাত্র বিধায়ক। টানা ৩১ বছর বিজেপির হাতে থাকা বাঁকিপুর বিধানসভা আসনে এ বার উপনির্বাচনে শাসক দলকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। শপথ গ্রহণের পরে প্রশান্তের বক্তব্য, ‘‘যে সদনে শ্রী বাবু (প্রায়ত প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিন্হা), অনুগ্রহ নারায়ণজি (সিন্হা), কর্পূরীজি (ঠাকুর) , নীতীশজি (কুমার), লালুজি (যাদব), রামবিলাসজি (পাসোয়ান), সুশীল মোদীর মতো ব্যক্তিরা সদস্য ছিলেন, সেখানে বিধায়ক হিসেবে শপথ নিয়ে আসা গর্বের বিষয়। এই দায়িত্ব ঠিক ভাবে পালনে চেষ্টার খামতি রাখব না।’’