Advertisement
E-Paper

শিক্ষানীতি, নির্যাতন নিয়ে রাহুলের বার্তা

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ও সংসদে এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে বিভিন্ন বিরোধী দলের সাংসদদের চিঠি দিয়েছিল ‘সারা ভারত এডুকেশন কমিটি’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৯
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল ছবি।

জাতীয় শিক্ষানীতি ২০২০ ও নারী নির্যাতনের বিরোধিতা করে বাংলার দুই রাজনৈতিক নেতার বার্তার উত্তর দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ও সংসদে এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে বিভিন্ন বিরোধী দলের সাংসদদের চিঠি দিয়েছিল ‘সারা ভারত এডুকেশন কমিটি’। সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক, এসইউসি-র প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্করকে রাহুল চিঠি লিখে জানিয়েছেন, তাঁরা গণশিক্ষাকে দুর্বল করে, এমন শিক্ষা ব্যবস্থার বিরোধিতা চালিয়ে যাবেন। রাহুল স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারে জাতীয় শিক্ষানীতি পুনর্বিবেচনা ও রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সঙ্গে কংগ্রেসের প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নারী নির্যাতনের প্রতিবাদে আন্দোলন সংক্রান্ত ই-মেলেরও জবাব দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘লিঙ্গ-ভিত্তিক যে কোনও হিংসা বন্ধে পদ্ধতিগত বদলের জন্য আমাদের সবারই এগিয়ে আসা উচিত।’ নারী-নির্যাতনের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থানের কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন।

Rahul Gandhi Congress National Education Policy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy