E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভালবাসার দোকান: রাহুল

রাহুল বলেন, “গত বছর আমরা ‘ভারত জোড়ো যাত্রা’ করেছিলাম। আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলাম। ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলেছিলাম।”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:১৪
Rahul Gandhi

রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

ঝাড়খণ্ডের দেওঘরে শনিবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ চলাকালীন বক্তৃতা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “গত বছর আমরা ‘ভারত জোড়ো যাত্রা’ করেছিলাম। আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলাম। ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলেছিলাম, কারণ ঘৃণাই আজকাল দেশের আদর্শ। আমরা ঘৃণার আদর্শের বিরুদ্ধে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছি। ঘৃণার আদর্শ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ভয় দেখায়। ঝাড়খণ্ড থেকে, ওড়িশা থেকে, বাংলা থেকে অনেক লোক এসেছিলেন তাতে। তাঁরা আমাকে বলেছিলেন, আপনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন, কিন্তু বাংলায়, ঝাড়খণ্ডে, মণিপুরে এবং ওড়িশায় কী হবে? আপনার দ্বিতীয় একটি ‘ভারত জোড়ো যাত্রা’ করা উচিত। সেই কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এখানেও ভালোবাসার দোকান খুলতে চায় কংগ্রেস।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bharat Jodo Nyay Yatra Rahul Gandhi Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy