E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইডি-র মামলায় জামিন সাকেতের

সাকেতের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সাবরমতী জেল থেকে ছাড়া পেতে পারেন সাকেত। এর আগে এই আদালতই গত ফেব্রুয়ারিতে সাকেতের জামিন খারিজ করে দিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ০৮:৪১
Saket Gokhale.

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। ফাইল চিত্র।

ইডি-র মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। শনিবার আমদাবাদের বিশেষ আদালত সাকেতের জামিন মঞ্জুর করেছে। সাধারণ মানুষের থেকে প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা জোগাড় করে তা নয়ছয় করার অভিযোগে ইডি গত জানুয়ারি মাসে সাকেতকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, গণতান্ত্রিক আন্দোলনের নামে টাকা সংগ্রহ করে সাকেত তা নিজের প্রয়োজনে খরচ করেছিলেন।

সাকেতের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সাবরমতী জেল থেকে ছাড়া পেতে পারেন সাকেত। এর আগে এই আদালতই গত ফেব্রুয়ারিতে সাকেতের জামিন খারিজ করে দিয়েছিল।

গত ডিসেম্বরে সাকেত গোখলেকে আমদাবাদ পুলিশ গ্রেফতার করেছিল। তার পরে ইডি তাঁর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের মামলা শুরু করে।সুপ্রিম কোর্টে আগেই পুলিশের মামলায় সাকেত জামিন পেয়েছিলেন। তারও আগে সাকেতকে গুজরাত পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোরবী সফর নিয়ে ভুয়ো অভিযোগ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিন পাওয়ার পরে গুজরাত পুলিশ ফের তাঁকে আর্থিক নয়ছয় ও প্রতারণার মামলায় গ্রেফতার করেছিল। গত অগস্টে সাকেত তৃণমূলে যোগ দিয়েছিলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Saket Gokhale TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy