Advertisement
E-Paper

শিলচরেও এলআইসি-র ইউলিপ

সারা দেশের সঙ্গে শিলচরেও আজ চালু হল জীবন বিমা নিগমের নিউ এনডাওমেন্ট প্লাস পলিসি। এর মধ্য দিয়ে ইউনিট লিঙ্ক পলিসি বা ইউলিপে হাত লাগাল তারা। গ্রাহকদের সরাসরি শেয়ার বাজারের সঙ্গে জুড়ে দেওয়ার এটিই তাদের প্রথম প্রয়াস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৩৫

সারা দেশের সঙ্গে শিলচরেও আজ চালু হল জীবন বিমা নিগমের নিউ এনডাওমেন্ট প্লাস পলিসি। এর মধ্য দিয়ে ইউনিট লিঙ্ক পলিসি বা ইউলিপে হাত লাগাল তারা। গ্রাহকদের সরাসরি শেয়ার বাজারের সঙ্গে জুড়ে দেওয়ার এটিই তাদের প্রথম প্রয়াস।

শিলচর ডিভিশনের ম্যানেজার-সেলস এন টি ভুটিয়া ও ম্যানেজার-মার্কেটিং উমাপদ দেব বলেন, ইউলিপের প্রতি এখানকার মানুষের আকর্ষণ আছে। আগে অন্য কোম্পানিগুলি এই ধরনের পলিসিতে ভাল ব্যবসা করেছে। মাঝে শেয়ার বাজারে অস্থিরতার জন্য অনেকের লোকসান হয়। দুই বিমাকর্তাই বলেন, ‘‘এলআইসি সব এজেন্টকে এই নিউ এনডাওমেন্ট প্লাস পলিসি বিক্রি করতে দেবে না। শেয়ার মার্কেটের অভিজ্ঞতা রয়েছে, এমন এজেন্টদেরই এই পলিসির জন্য বাছাই করা হয়েছে।’’

Silchar Unit link policy LIC insurance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy