Advertisement
E-Paper

চাঁদি ফাটা রোদে সান স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন?

চরচর করে বাড়ছে পারদ। বাড়ছে গরম৷ বাড়ছে রোদের তেজও৷ আর এই সময়ই হু হু করে বা়ড়ে যত শরীর খারাপ৷ এমনকী, রাস্তাঘাটে বেরিয়ে সানস্ট্রোকও হতে পারে৷ কিন্তু যদি একটু সচেতন থাকায় যায়, তা হলে খুব সহজেই রক্ষা পাওয়া যায় সানস্ট্রোকের হাত থেকে৷

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৪:৩২

চরচর করে বাড়ছে পারদ। বাড়ছে গরম৷ বাড়ছে রোদের তেজও৷ আর এই সময়ই হু হু করে বা়ড়ে যত শরীর খারাপ৷ এমনকী, রাস্তাঘাটে বেরিয়ে সানস্ট্রোকও হতে পারে৷ কিন্তু যদি একটু সচেতন থাকায় যায়, তা হলে খুব সহজেই রক্ষা পাওয়া যায় সানস্ট্রোকের হাত থেকে৷ এ বার জেনে নিন কী কী করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে।

• গরমে যখন নাজেহাল অবস্থা, তখন পেঁয়াজ বেটে কপালে লাগিয়ে রাখুন। শরীর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।

• সানস্ট্রোক ঠেকাতে শুকনো মেথি পাতা ম্যাজিকের মতো কাজ করে। শুকনো মেথি পাতা জলে ভিজিয়ে রেখে, সেই জলে মধু মিশিয়ে, প্রতি দু’ঘণ্টা অন্তর অন্তর খান।

• প্রতিদিন ২ থেকে ৩ গ্লাস দইয়ের ঘোল খান। দইয়ের ঘোল গরমের সময় ভীষণ ভাল কাজ করে।

• কাঁচা আম জলে ফুটিয়ে, তাতে নুন, চিনি এবং সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে শরবত বানিয়ে খান৷

আরও পড়ুন: জেনে নিন ভাল আম চিনবেন কী ভাবে

• তেঁতুলের ক্কাথ এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে তাতে নুন ও চিনি মিশিয়ে খান। নিমেষে শরীরে ঠান্ডা অনুভূতি পাবেন।

• শরীর ঠান্ডা রাখতে বেলের সরবত পান করুন। গরমে সানস্ট্রোক ঠেকাতে অবশ্যই বেলের সরবত রোজ পান করুন।

• হঠাৎ করে শরীর গরম হয়ে গেলে, প্রচুর পরিমাণ জল পান করুন।

• পাতিলেবুও শরীরে তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঠান্ডা জলে পাতিলেবুর রস, নুন ও চিনি মিশিয়ে খান।

Sunstroke Summer Helath Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy