Advertisement
E-Paper

রাতে ঘুম আসে না? এই মাসাজ করে দেখুন

ইনসমনিয়া। রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অনেকেই। আপনারও কি রয়েছে সমস্যা? রাতে বিছানায় শুয়ে এ পাশ, ও পাশ করতে থাকেন? কেন হয় ইনসমনিয়া?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ১৬:৩৬

ইনসমনিয়া। রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অনেকেই। আপনারও কি রয়েছে সমস্যা? রাতে বিছানায় শুয়ে এ পাশ, ও পাশ করতে থাকেন? কেন হয় ইনসমনিয়া?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাত পর্যন্ত অফিসের কাজ, হজমের সমস্যা, বেশি খাবার খাওয়া, ব্যথার কারণে অথবা স্ট্রেস, অ্যাংজাইটির কারণেও হতে পারে এই সমস্যা। অনেক সময় বড় কোনও সমস্যা না থাকলেও দুপুরে ভাতঘুম বা অতিরিক্ত চা, কফি খাওয়ার অভ্যাসের কারণেও রাতে ঘুম না আসতে পারে। আর ঘুম না আসার সমস্যা থেকেই দেখা দেয় অনেক ক্রনিক শারীরিক সমস্যা।

ভারতে ঘুম আনার টোটকা হিসেবে এসেনশিয়াল ব্যবহার বেশ পুরনো। আবার রিল্যাক্সেশনের জন্য মাসাজের গুরুত্বও কারও অজানা নয়। এই বিশেষ মিশ্রণের মাসাজে দূর করতে পারেন ইনসমনিয়ার সমস্যা।

কী ভাবে বানাবেন-

এক টেবল চামচ নারকেল তেলের সঙ্গে দু’-তিন ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে কাচের জারে ভরে রাখুন। রাতে শোওয়ার আগে মাথার তালু, কাঁধ, ঘাড় ও পিঠে এই মিশ্রণ মাসাজ করুন। রাতে ঘুম যেমন তাড়াতাড়ি আসবে, তেমনই টানা ঘুমও হবে সারা রাত।

আরও পড়ুন: শিশু অ্যাস্থমার সমস্যায় ভোগে? রোজ ওকে দিন ভিটামিন ডি

Insomnia Massage

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy