Advertisement
E-Paper

পোলাও বানাতে গেলেই চাল দলা পাকিয়ে যায়? ছোট ছোট কৌশল মাথায় রাখলেই তা হবে ঝরঝরে

পোলাও রান্না করতে গেলেই দলা পাকিয়ে যায়। রাখিপূর্ণিমার দিনে পোলাও রাঁধতে হলে মাথায় রাখুন ৫ কৌশল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ২০:৪৭
ঝরঝরে পোলাও রান্নার পাঁচ কৌশল।

ঝরঝরে পোলাও রান্নার পাঁচ কৌশল। ছবি:সংগৃহীত।

পোলাও হবে ঝরঝরে, লেগে থাকবে ঘিয়ের সুবাস। কিন্তু ঝরঝরে ফ্রায়েডরাইস রাঁধা যতটা সহজ, পোলাও ততটা নয়। কারণ, পোলাওয়ে চাল আর জলের মাপে সামান্য এদিক-ওদিক হলেই হয় চাল শক্ত রয়ে যায় নয়তো গলে যায়। কখনও আবার দলাও পাকিয়ে যায় পোলাও। এই সমস্যার সমাধান করবেন কী ভাবে? রন্ধনশিল্পীরা নানা সময়ে নানা রকম পরামর্শ দিয়ে থাকেন। সেগুলি শুনলেই কাজ হতে পারে।

চাল ভিজিয়ে রাখা: চাল ধুলেই চলবে না। অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে চালের স্টার্চ বেরিয়ে যাবে। দলা পাকানোর আশঙ্কা কমবে। ভেজানো চাল ভাল করে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে।

ঘিয়ে নাড়াচাড়া: পোলাও রান্নার সময়ে চাল কিছুক্ষণ ভেজে নিতে হবে ঘিয়ে। এই ছোট্ট কৌশলেই পোলাও ঝরঝরে থাকবে। চাল না ভাজলে পোলাও দলা পাকিয়ে যাওয়ার ঝুঁকি বাড়বে।

চাল-জলের মাপ: জলের মাপটি পোলাও রান্নায় খুব গুরুত্বপূর্ণ। বেশি হলে চাল গলে যাবে। খুব কম হলে শক্ত থাকবে। সহজ হিসাব, যত কাপ চাল তার দ্বিগুণ জল। কোনও চাল বেশি শক্ত হয়, কোনওটি তুলনামূলক দ্রুত সেদ্ধ হয়। তা বুঝে জলের মাপে কিছুটা হেরফের করা যেতে পারে।

ঠান্ডা করে নিন: পোলাও রান্না হয়ে গেলে তা গরম অবস্থায় কড়াইয়ে না রেখে থালার মধ্যে ছড়িয়ে দিন। পোলাও দ্রুত ঠান্ডা হয়ে গেলে দলা পাকিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না।

ফ্রিজে রাখা যেতে পারে: চেষ্টার পরেও পোলাও বেশি গলে গেলে বা মণ্ড পাকিয়ে গেলে, ঘরের তাপমাত্রায় আসার পরে তা ফ্রিজে ভরে দিন। ঠান্ডা হলে বার করে মাইক্রোওয়েভ অভেনে গরম করে নিন। ঝরঝরে হয়ে যাবে।

Pulao

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy