Advertisement
E-Paper

মন হবে ফুরফুরে, এ ভাবে বা়ড়িতেই করুন রিল্যাক্সিং স্পা

ঘরেই পাবেন স্পা-এর আরাম। কিন্তু কী পদ্ধতি মেনে ?

সুজাতা মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ১৩:৪৬
স্পা করলে মেজাজ থাকবে হালকা, তরতাজা। ফাইল ছবি।

স্পা করলে মেজাজ থাকবে হালকা, তরতাজা। ফাইল ছবি।

লকডাউন উঠলেও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক দেরি। কাজ কমেনি এতটুকু৷ একদিকে ওয়ার্ক ফ্রম হোমের দৌলতে ৯-১০ ঘণ্টা কোথা দিয়ে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না, ঘাড়-পিঠ-মাথায় সেই আগের মতোই টিপটিপ, দপদপে ব্যথা৷ তার উপর গৃহ সহায়িকার অভাবে করতে হচ্ছে ঘরের জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ৷ তার মধ্যে করোনা আবহ রয়েই গিয়েছে।

সবাই মিলে টুকটাক সাহায্য করলেও বেশি কাজ বা়ড়ির মহিলাদেরই ঘাড়ে। রান্না থেকে বাসন ধোওয়া, ঘর পরিষ্কার করা, সব৷ তবে শুক্রবার পেরোলেই মনে ঠিক আগের মতো আনন্দ ৷ যাক, দু-দিন একটু রিল্যাক্স করা যাবে, ভাবছেন অনেকেই৷

আগে রিল্যাক্সেশনের অনুপান ছিল ম্যাসাজ কিংবা স্পা৷ কখনও বাড়িতে ডেকে নিতেন ম্যাসিওর তো কখনও নিজেই চলে যেতেন স্পায়ে৷ এখন সেই সুযোগ নেই৷ কাজেই নিজেকেই উদ্যোগ নিতে হবে৷

আরও পড়ুন: এই গাছের শিকড়েই জব্দ হবে করোনা ?

ঘরেই পাবেন স্পা-এর আরাম

• কাজ সেরে নিজের জন্য ঘণ্টা দুয়েক সময় বার করে নিন৷ সবাইকে বলে দিন এ সময় যেন কেউ ডাকাডাকি না করেন৷ অন করে দিন গিজারের সুইচ ও হালকা মিউজিক৷ বাটিতে কিছুটা গোলাপ জলে তুলোর প্যাড ডুবিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিন৷

• আধ বালতি ঈষদুষ্ণ গরম জলে এক চামচ বাথ সল্ট বা না থাকলে এক চামচ নুন দিয়ে পা ডুবিয়ে বসুন মিনিট দশেক৷ সারাদিন দাঁড়িয়ে, বসে, ঝুঁকে হাজারো কাজ করে পায়ে যে ব্যথা হয়েছে তাতে একটু হলেও প্রলেপ পড়বে৷

• ইচ্ছে হলে সাবান ও ব্রাশ দিয়ে ঘষে পা একটু পরিষ্কারও করে নিতে পারেন৷ ব্যথার জায়গাগুলো আলতো করে ধরে ম্যাসাজ করতে পারেন৷

•বাথটব থাকলে তো কথাই নেই, উষ্ণ জলে ফোম বাথ নিতে পারবেন৷ না থাকলে উষ্ণ ধারাস্নান করুন৷ শরীরের সব পেশি-সন্ধি রিল্যাক্সড হবে৷ বসে কাজ করার জন্য ঘাড় ও কোমরে ব্যথা হলে সে সব জায়গা দিয়ে গরম জল বয়ে যেতে দিন একটু বেশি সময়৷ ব্যথা অনেক কমবে৷ লুফা ও সুগন্ধি সাবানে ঘষে ঘষে গা পরিষ্কার করতে হবে৷ মরা কোষ উঠে যাবে৷ ত্বক ঝকঝকে হয়ে উঠবে৷ সুগন্ধে ভাল হবে মন৷

•ইচ্ছে হলে বালতির জলে সুগন্ধি বাথ সল্ট মিশিয়েও গায়ে ঢালতে পারেন৷ না থাকলে সাধারণ নুন মিশিয়ে নিন৷ খসখসে ত্বকে জল বেশিক্ষণ ধরে রাখতে নুনের ভূমিকা আছে৷

•অনেকে জলে সুগন্ধী এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেন৷ না থাকলে দু-ফোঁটা কোলনও মিশিয়ে নিতে পারেন৷ বেশি তরতাজা লাগবে৷

•পরিষ্কার নরম তোয়ালেতে গা হালকা করে মুছে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান ভাল করে ঘষে ঘষে৷ ম্যাসাজের আরাম যেমন হবে, ত্বকও হবে নরম৷

• ঢিলেঢালা সুতির পোশাক পরে শুয়ে পড়ুন৷ চোখে-মুখে চাপা দিন ঠান্ডা গোলাপজলে ভেজানো তুলো৷ গরম হয়ে গেলে আবার ভিজিয়ে নিন৷ ৫-১০ মিনিট শুয়ে থাকুন৷

• ইচ্ছে হলে ফ্রিজে রাখা ঠান্ডা শশার রস মুখে লাগিয়ে রাখুন খানিকক্ষণ৷ শুকিয়ে গেলে ধুয়ে নিন ঠান্ডা জলের ঝাপটায়৷ ত্বক শুকনো লাগলে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন৷

•এরপর পরিপাটি দিবানিদ্রা নয়তো গরম চা বা ঠান্ডা ফলের রসে চুমুক দিতে দিতে বই পড়া বা গান শোনা৷ ব্যাস৷

ব্যাস। আর চিন্তা কী, বাড়িতেই নিজের জন্য সময় খুঁজে স্পা করতে পারলে করোনা আবহে অনেকটাই হালকা মেজাজে থাকা যাবে।

Relaxing Spa Spa Tips Lockdown Spa Stress Releasing Spa Spa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy