Advertisement
E-Paper

পিকে স্বস্তি ফেরালেন বার্সেলোনা শিবিরে

বার্সেলোনা শিবিরে উৎসবের আবহে হতাশ ছিলেন একমাত্র ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। শুক্রবারই জন্মদিন ছিল তাঁর। ক্যাম্প ন্যু-তে রবিবার লা লিগার ম্যাচে খেতাফের বিরুদ্ধে নামার আগে একটা সময় তাঁর স্বস্তি উধাও হয়ে গিয়েছিল রক্ষণ নিয়ে উদ্বেগে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৮

কোপা দেল রে-তে ইতিহাস গড়ার উৎসব লিওনেল মেসি পালন করেছেন দুই সন্তানের সঙ্গে। বাড়িতে থিয়াগো ও মাতেও-র সঙ্গে সময় কাটানোর সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বার্সেলোনার মহাতারকা। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

বার্সেলোনা শিবিরে উৎসবের আবহে হতাশ ছিলেন একমাত্র ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। শুক্রবারই জন্মদিন ছিল তাঁর। ক্যাম্প ন্যু-তে রবিবার লা লিগার ম্যাচে খেতাফের বিরুদ্ধে নামার আগে একটা সময় তাঁর স্বস্তি উধাও হয়ে গিয়েছিল রক্ষণ নিয়ে উদ্বেগে।

হাভিয়ার মাসচেরানো বার্সেলোনা ছেড়েছেন। স্যামুয়েল উমতিতি নির্বাসিত। গত সপ্তাহে লা লিগায় ক্যাটালোন ডার্বিতে এস্পানিয়লের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জেরার পিকে। চোট নিয়েই কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৮২ মিনিট পর্যন্ত খেলেছিলেন তিনি। কিন্তু শুক্রবার অনুশীলন না করায় খেতাফের বিরুদ্ধে পিকে-র খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশ্য শনিবার পুরোদমেই অনুশীলন করেছেন তিনি। শুধু তাই নয়। ফিটনেস টেস্টে পাস করে হাসি ফিরিয়েছেন ভালভার্দের মুখেও। যদিও ভালভার্দে বলেছেন, ‘‘পিকে-কে শুরু থেকে খেলাব কি না সিদ্ধান্ত নিইনি। এখনও ফিটনেস নিয়ে কিছুটা সমস্যা রয়েছে ওর।’’ ম্যাচ ফিট হয়ে উঠেছেন ফরাসি স্ট্রাইকার ওসুমানে দেম্বেলে-ও। তবে সেন্টার ব্যাক টোমাস মায়িলেন এবং মিডফিল্ডার আন্দ্রে গোমেসের খেলার সম্ভাবনা নেই খেতাফের বিরুদ্ধে। আঠারো জনের তালিকাতেও তাঁদের রাখেননি বার্সা ম্যানেজার।

খেতাফের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে ভালভার্দে বলেছেন, ‘‘খেতাফের রক্ষণ প্রচণ্ড শক্তিশালী। ফলে ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’

Football Gerard Pique FC Barcelona Barcelona Valencia King's Cup

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy