Advertisement
E-Paper

ভেঙে গেল ভারতের বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টি ক্রিকেটে একসঙ্গে জোড়া নজির আফগানিস্তানের

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত করার পাশাপাশি এক জোড়া বিশ্বরেকর্ড গড়ল আফগানিস্তান। দু’বছর আগে আফগানদের বিরুদ্ধেই ভারতের করা একটি বিশ্বরেকর্ডও ভেঙে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১১:০০
Picture of Cricket

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: এক্স।

ভারতের বিশ্বরেকর্ড ভেঙে দিল আফগানিস্তান। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ রানে ৪ উইকেট হারানোর পরও ২২১ রান তুলেছে আফগানেরা। এই ব্যাটিং সাফল্যেই নতুন নজির গড়েছে আফগানিস্তান। এই ম্যাচে দু’টি বিশ্বরেকর্ড গড়েছেন আফগানেরা।

২০২৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়েছিল রোহিত শর্মার ভারত। ৪ উইকেট পড়ে যাওয়ার পর ১৯০ রান তুলেছিলেন রোহিতেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ উইকেট পড়ার পর এত রান আর কোনও দল তুলতে পারেনি। দু’বছর আগে করা ভারতের এই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে আফগানিস্তান। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৪ উইকেট পড়ার পর ইব্রাহিম জ়াদরানের দল করেছে ২২১ রান। তৈরি হয়েছে নতুন বিশ্বরেকর্ড। বিশ্বের প্রথম দল হিসেবে ৪ উইকেট পড়ার পর ২০০ বা তার বেশি রানও করেছে আফগানিস্তান।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আরও একটি বিশ্বরেকর্ড করেছে আফগানেরা। ৫ উইকেট পড়ার পর ১৮৩ রান তুলেছেন জ়াদরানেরা। এতেও একটি বিশ্বরেকর্ড হয়েছে। এর আগে ৫ উইকেট পড়ার পর সবচেয়ে বেশি রান তোলার নজির ছিল পাপুয়া নিউ গিনির। তারা ২০২৫ সালে সিঙ্গাপুরের বিরুদ্ধে ৫ উইকেট পড়ার পর ১৫৩ রান তুলেছিল। সেই বিশ্বরেকর্ডও ভেঙে গিয়েছে।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩৮ রানে ৫ উইকেট হারানোর পর আফগান ইনিংসের হাল ধরেন আজ়মতুল্লা ওমরজ়াই এবং ইজাজ় আহমেদ আহমেদজ়াই। ওমরজ়াই ৫০ বলে ১১৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং ১২টি ছক্কা। আহমেদজ়াইয়ের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৫২ রানের ইনিংস। তিনি মারেন ৫টি চার এবং ৩টি ছয়। আগ্রাসী ব্যাটিং করেন রশিদ খানও। তিনি ৪টি ছক্কার সাহায্যে ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২১ রান করে আফগানিস্তান। জবাবে ৫ উইকেটে ২০২ রান করে জ়িম্বাবোয়ে। অধিনায়ক সিকন্দর রাজ়া ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

T20I Afghanistan Indian Cricket team Zimbabwe world records

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy