Advertisement
E-Paper

রোহিতকে নিয়ে বোর্ড-নির্বাচক খটাখটি! সচিবকে বিশ্বাসঘাতক বলা আগরকরকে সরতে হতে পারে, আসতে পারেন লক্ষ্মণ

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে রোহিত শর্মা শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বোর্ডকর্তা দেবজিৎ শইকীয়া প্রকাশ্যে পাশে দাঁড়ান রোহিতের। সেই ঘটনা নিয়ে নির্বাচকদের সঙ্গে খটাখটি লেগেছে বোর্ডকর্তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৬ ১১:৫৩
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

রোহিত শর্মাকে নিয়ে গত মাসে একাধিক বার জল্পনা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে রোহিত শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু বোর্ডকর্তা দেবজিৎ শইকীয়া প্রকাশ্যে পাশে দাঁড়ান রোহিতের। সেই ঘটনা নিয়ে নির্বাচকদের সঙ্গে খটাখটি লেগে গিয়েছে বোর্ডকর্তাদের। নির্বাচকদের দাবি, তাঁদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে।

ইংল্যান্ডে গিয়ে প্রথম দু’টি এক দিনের ম্যাচে ভাল খেলতে পারেননি রোহিত। তার পরেই গুজব রটে, লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে। সমাজমাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয় নির্বাচকপ্রধান অজিত আগরকর এবং বাকিদের নিয়ে।

এর পরেই বোর্ডের সচিব শইকীয়া জানান, রোহিত মোটেই অবসর নিচ্ছেন না। আরও অনেক দিন তিনি খেলবেন। লর্ডসে ১৩৮ রান করে সমালোচনার জবাব দেন রোহিত নিজেও। বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি। শইকীয়া মুখ খোলাতেই নাকি চটেছেন আগরকর।

জানা গিয়েছে, নির্বাচকেরা কোনও মতেই রোহিতকে মাথায় রেখে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান না। তাঁরা নতুন কাউকে সুযোগ দিতে চান। সে কারণে বোর্ডকর্তাদের তো বটেই, রোহিতকেও জানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে আর ভাবনায় রাখা হচ্ছে না। তা সত্ত্বেও যে ভাবে প্রকাশ্যে মুখ খুলে শইকীয়া পাশে দাঁড়িয়েছিলেন রোহিতের, তাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসাবেই দেখছেন নির্বাচকেরা।

সম্প্রতি আগরকরের মেয়াদ বাড়ানো হলেও ভবিষ্যতে হয়তো তাঁকে আর পদে রাখা হবে না। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণকে প্রধান নির্বাচক করা হতে পারে। বাকি নির্বাচকদেরও বদলানো হতে পারে। সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হবে।

Rohit Sharma BCCI Devajit Saikia Ajit Agarkar VVS Laxman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy