Advertisement
E-Paper

গত মরসুমে একটিও ম্যাচ খেলেননি! আগামী আইপিএলে কি খেলবেন ৪৫ বছরের ধোনি? মুখ খুললেন চেন্নাইয়ের কর্তা

আইপিএলের গত মরসুমে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচেও খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। আগামী মরসুমে কি খেলতে দেখা যাবে তাঁকে? এখনও ধোঁয়াশা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৫:৫৯
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

৪৫ বছর বয়স হয়েছে তাঁর। গত মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচও খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। আগামী আইপিএলে কি খেলতে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। ধোনির খেলা নিয়ে আশাবাদী তিনি।

ধোনির খেলার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমে কাশী বলেন, “এর জবাব একমাত্র ধোনিই দিতে পারবে। আমিও ওকে জিজ্ঞাসা করব। ও চেন্নাইয়ে আসার পর আমাদের নিজের সিদ্ধান্ত জানাবে। তবে আমার মনে হচ্ছে ও খেলবে। এখনও তো ও চেন্নাইয়ের ক্রিকেটার।”

২০২৬ সালের আইপিএলে একটিও ম্যাচ খেলেননি ধোনি। শুরুতে তাঁর হাঁটুতে চোট ছিল। সেই চোট সারতে না সারতে আরও একটি চোট পান। ফলে পুরো মরসুম দলের বাইরেই ছিলেন। যদিও দলের সঙ্গেই ঘুরছিলেন ধোনি। অনুশীলন করছিলেন। ডাগ আউটেও দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু মাঠে নামেননি।

গত মরসুমে ধোনির না খেলা নিয়ে মুখ খুলেছিলেন চেন্নাইয়ের তৎকালীন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেছিলেন, “ধোনি গোটা মরসুম আমাদের সঙ্গেই থেকেছে। ও থাকায় অনেক সুবিধা হয়েছে। তরুণ ক্রিকেটারদের ও অনেক কিছু শিখিয়েছে। ওর থাকাটাই বড় কথা। দলে ওর প্রভাব বিরাট।”

গত মরসুমে চেন্নাইয়ের মাঠে শেষ ম্যাচের পর গোটা দল যখন দর্শকদের অভিবাদন দিচ্ছে সেই সময় ধোনির কাছে ছুটে যান তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। ধোনিকে আরও একটি মরসুম খেলার অনুরোধ করেন তিনি। ধোনি সরাসরি রাজি না হলেও জানিয়েছিলেন, ভেবে দেখবেন। শরীর বুঝে সিদ্ধান্ত নেবেন। রায়নাও আশাবাদী, অন্তত আর একটি মরসুম হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে ধোনিকে।

MS Dhoni IPL Chennai Super Kings

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy