Advertisement
E-Paper

অভিষেকের বাবার গায়ে আইপিএলের জার্সি! হায়দরাবাদ ছাড়ার জল্পনার মাঝে নতুন ইঙ্গিত ভারতীয় ব্যাটারের পরিবারের

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পরের মরসুমে ঈশান কিশনকে অধিনায়ক করতে পারে সানরাইজ়ার্স হায়দরাবাদ। সেই কারণে নাকি খুশি নন অভিষেক শর্মা। দল ছাড়তে পারেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ২১:০৮
cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

ভারতীয় ব্যাটার অভিষেক শর্মাকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, আইপিএলের আগামী মরসুমের আগে সানরাইজ়ার্স হায়দরাবাদ ছাড়তে পারেন তিনি। তার মাঝেই নতুন ইঙ্গিত দিলেন তাঁর বাবা।

শনিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতের পুরুষদের দল। ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। সোনা জেতার পর অভিষেকের বাবাকে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে উল্লাস করতে দেখা গিয়েছে। সেই সময় তাঁর গায়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিই।

যখন অভিষেকের হায়দরাবাদ ছাড়ার জল্পনা চলছে, সেই সময় তাঁর বাবা সেই দলেরই জার্সি পরে রয়েছেন। তবে কি অভিষেকের বাবা জানিয়ে দিলেন, দলবদলের জল্পনা শুধুই জল্পনা। এখন হায়দরাবাদ ছাড়ার কোনও সম্ভাবনা অভিষেকের নেই।

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, পরের বছর ঠাসা সূচির কারণে আইপিএলে না-ও খেলতে পারেন প্যাট কামিন্স। ফলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে ঈশান কিশনকে। তাতে নাকি খুশি নন অভিষেক। তিনি নেতৃত্ব দিতে চেয়েছিলেন। দল তা চাইছে না।

রিপোর্টে বলা হয়েছে, অভিষেকের সঙ্গে ইতিমধ্যেই বেশ কিছু দলের আলোচনা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস দৌড়ে এগিয়ে আছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি।

এক সূত্র বলেছেন, “ঈশান কিশনকে অধিনায়ক করায় হায়দরাবাদের উপর যে অভিষেক খুশি নয় এটা সকলেই জানে। দীর্ঘ দিন ধরেই দলের সঙ্গে রয়েছে। নেতৃত্বের প্রত্যাশা থাকা স্বাভাবিক। মুম্বই, গুজরাত এবং পঞ্জাবে ওর ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। দিল্লিকেও উড়িয়ে দেওয়া যাবে না। কারণ ওখানে অভিষেকের মেন্টর যুবরাজ সিংহ যোগ দিয়েছে।”

হায়দরাবাদ অবশ্য এ নিয়ে মন্তব্য করতে চায়নি। ২০১৯-এ হায়দরাবাদে যোগ দিয়েছিলেন অভিষেক। এই দলে খেলেই তাঁর উত্থান এবং ভারতীয় দলে সুযোগ পাওয়া। ওই সূত্রের দাবি, “খুব বেশি দলে অধিনায়কত্বের সুযোগ নেই। কলকাতা এবং লখনউও বিকল্প হিসাবে রয়েছে। বাকি দলগুলোয় নেতা মোটামুটি ঠিক হয়েই আছে। অভিষেক যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেয় তা হলে যাবে কোথায়? হায়দরাবাদও কি রাজি হবে?” তার মাঝেই অন্য ইঙ্গিত পাওয়া গেল।

Abhishek Sharma IPL SRH

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy