Advertisement
E-Paper

বিশ্বকাপ, এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! দু’দেশকে খেলাতে নতুন ভাবনা জয় শাহের আইসিসির

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বা চার দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ভাবনা করেছে জয় শাহের সংস্থা। সেখানেই খেলার প্রস্তাব দেওয়া হবে ভারত ও পাকিস্তানকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০
cricket

বিশ্বকাপ, এশিয়া কাপের বাইরেও কি গ্যালারিতে ভারত ও পাকিস্তানের পতাকা দেখা যাবে? —ফাইল চিত্র।

বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো প্রতিযোগিতার বাইরেও কি এবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান? অন্তত তেমনটাই পরিকল্পনা করেছে আইসিসি। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বা চার দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ভাবনা করেছে জয় শাহের সংস্থা। সেখানেই খেলার প্রস্তাব দেওয়া হবে ভারত ও পাকিস্তানকে।

২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে দুবাইয়ে আইসিসির বৈঠক রয়েছে। সেখানেই ২০২৭-২০৩১ সালের সূচি নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, সেই সময় ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতা করা যায় কি না, সেই আলোচনা করা হবে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত এ রকম বেশ কয়েকটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলেছে ভারত ও পাকিস্তান। ২০০৮ সালের জুন মাসে শেষ বার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছিল।

২০০৮ সালে ভারতের মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ভারত। তবে এশিয়া কাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে দুই দল।

ভারত অবশ্য আইসিসির এই প্রস্তাবে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবর কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলে। ফলে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত দল পাঠাবে কি না, তা নিশ্চিত নয়।

India vs Pakistan ICC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy