E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বোলিংয়ে পরিকল্পনার অভাব ছিল, বলছেন শ্রেয়স

ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেয়স বলছিলেন, “বোলিংয়ে আমরা সঠিক লাইন-লেংথ বজায় রাখতে পারিনি। ২৫০ রান তাড়া করার সময়ে ব‌্যাটসম‌্যানদের মানসিকতা আমার ভাল লেগেছে। কিন্তু বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। সেখানেই আমাদের ম‌্যাচটা হাতছাড়া হয়।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০৮:০৯
ভারতকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ় দলের উচ্ছ্বাস।

ভারতকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ় দলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে বোলারদের পরিকল্পনার অভাবেই হারতে হয়েছে ভারতকে। এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। তবে ব‌্যাটসম‌্যানদের লড়াইয়ের প্রশংসা শোনা গিয়েছে ভারতের অধিনায়কের কথায়।

ম‌্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেয়স বলছিলেন, “বোলিংয়ে আমরা সঠিক লাইন-লেংথ বজায় রাখতে পারিনি। ২৫০ রান তাড়া করার সময়ে ব‌্যাটসম‌্যানদের মানসিকতা আমার ভাল লেগেছে। কিন্তু বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। সেখানেই আমাদের ম‌্যাচটা হাতছাড়া হয়।”

পাওয়ার প্লে এবং পিচের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে শ্রেয়স বলেছেন, “পাওয়ার প্লে-তে আমরা এক সময়ে ওভারপ্রতি ১২ রান করে করছিলাম। প্রতিপক্ষ দারুণ ভাবে ফিল্ডিং সাজিয়েছিল। পরের দিকে পিচে বল কিছুটা থমকে আসছিল। ওদের বোলাররা খুব ভাল ভাবে সেগুলো বুঝতে পেরেছে এবং সেই মতো বোলিং করেছে।”

ওয়েস্ট ইন্ডিজ় বুধবার জেতায় এখন সিরিজ় দাঁড়িয়ে ২-২ অবস্থায়। শেষ ম‌্যাচ শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। অধিনায়কের কথায়, “সিরিজ় ২-২ হওয়ায় পঞ্চম ম‌্যাচটা বেশ আকর্ষণীয় হতে চলেছে। আশা করি সেই ম‌্যাচে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ঘটাতে পারব।”

এ দিকে ক্রিজ়ে থিতু হয়ে যাওয়ার পরেও সঞ্জু স‌্যামসন উইকেট ছুঁড়ে দিয়ে আসায় ক্ষুব্ধ সুনীল গাওস্কর। সম্প্রচারকারী চ‌্যানেলে তিনি বলেছেন, “সঞ্জুর আরও কয়েকটি বল দেখে খেলা উচিত ছিল। ভুল সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছে। ওর থেকে আরও দায়িত্ববোধ আশা করেছিলাম।” একই কথা শোনা গেল যুজ়বেন্দ্র চহালের মুখেও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
India Vs West Indies T20 Series Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy