Advertisement
E-Paper

নির্বাচকদের বার্তার বিরুদ্ধে গিয়ে রোহিতকে প্রকাশ্যে সমর্থন! বোর্ড সচিবের কাজে বিরক্ত আগরকরেরা, ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক

ভারতীয় ক্রিকেটের অন্দরের হাল কি ভাল নয়? বোর্ডের কর্তাদের সঙ্গে কি মতের মিল হচ্ছে না নির্বাচকদের? রোহিত শর্মার একটি ঘটনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৭:৩২
cricket

অজিত আগরকর (বাঁ দিকে) ও দেবজিৎ শইকীয়া। —ফাইল চিত্র।

বোর্ডকর্তাদের সঙ্গে কি যোগাযোগ নেই নির্বাচকদের? রোহিত শর্মার এক দিনের ভবিষ্যৎ নিয়ে দুই মেরুতে নির্বাচক কমিটি ও বোর্ড। তাই নতুন বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার কাজে ক্ষুব্ধ অজিত আগরকরেরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় চলাকালীন নির্বাচকেরা রোহিতকে বুঝিয়ে দিয়েছিলেন, ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাঁকে দেখছেন না নির্বাচকেরা। কিন্তু তার পরেই শইকীয়া প্রকাশ্যে জানান, রোহিতের অবসরের কোনও সম্ভাবনা নেই। তিনি এখনও খেলবেন। তার পরেই তৃতীয় ম্যাচে শতরান করেন রোহিত।

যে ভাবে নির্বাচকদের বার্তার পরেও সচিব সম্পূর্ণ অন্য কথা বলেছেন, তাতে বিরক্ত আগরকরেরা। তাঁদের মতে, এই ঘটনায় বোর্ডের অন্দরের ছবিটা ভাল দেখাচ্ছে না। বোর্ডের অন্দরের এই তিক্ততা প্রকাশ্যে এলে ভারতীয় ক্রিকেটের ছবি খারাপ হবে বলে তাঁদের মত।

এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে যে, ভিভিএস লক্ষ্মণকে ডিরেক্টর অফ ক্রিকেট করা হতে পারে। কোচ, নির্বাচক ও অধিনায়কদের দিকে তাঁর নজর থাকবে। যাতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ ঠিক থাকে, সেটা তিনি দেখবেন। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

কী নিয়ে সমস্যা?  

ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের পরই অজিত আগরকরেরা স্পষ্ট করে রোহিতকে জানিয়ে দেন, তাঁকে আর ভারতীয় দলের জন্য ভাবা হবে না। ইংল্যান্ড সিরিজ়ই শেষ। কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতেই বার্তা দেওয়া হয়েছিল রোহিতকে। আকস্মিক এমন বার্তা অপমানিত রোহিত যোগাযোগ করেন বোর্ড কর্তাদের সঙ্গে। প্রথমে বোর্ডকর্তাদের একাংশও বিশেষ আমল দেননি। কিন্তু বিতর্ক তৈরি হতেই নড়েচড়ে বসেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা।

শইকীয়া নিজে রোহিতের অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে। আমি নিশ্চিত করে বলছি, লর্ডসে রোহিত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে এমন কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি। ভারতের এক দিনের দলের নিয়মিত সদস্য রোহিত। যত দিন ও পরিকল্পনার মধ্যে রয়েছে, তত দিন দেশের হয়ে খেলে যাবে। এটুকু বলতে পারি লর্ডসে ও শেষ ম্যাচ খেলতে নামবে না।’’ সচিবের এই মন্তব্যই ভাল ভাবে নেননি আগরকরেরা।

Devajit Saikia Ajit Agarkar India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy