Advertisement
E-Paper

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড তিলকের, ভুবনেশ্বরকে টপকে নজির অর্শদীপেরও

নিউ জ়িল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া নজির। ফিল্ডার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন তিলক বর্মা। ভুবনেশ্বর কুমারের একটি ভারতীয় রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ সিংহ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৫:০২
Picture of Cricket

তিলক বর্মা। — ফাইল চিত্র।

বিশ্বরেকর্ড তিলক বর্মার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডার হিসেবে নজির গড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বল হাতে ভুবনেশ্বর কুমারের চার বছরের পুরনো ভারতীয় রেকর্ড ভাঙলেন অর্শদীপ সিংহও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়লেন তিলক। শনিবার নিউ জ়িল্যান্ডের টিম সেইফার্ট এবং ড্যারিল মিচেলের ক্যাচ ধরেছেন তিলক। তাতে চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ধরা ক্যাচের সংখ্যা হল ২৬টি। তিনি টপকে গেলেন ইন্দোনেশিয়ার ড্যানিলসন হাওয়েকে। ২০২৫ সালে হাওয়ে ৪১টি ম্যাচে ২৫টি ক্যাচ ধরেছিলেন। তিলক ২৬টি ক্যাচ ধরলেন ৩২টি ম্যাচে। এই তালিকায় তৃতীয় স্থানে রইলেন সংযুক্ত আরব আমিরশাহির মুহাম্মদ ওয়াসিম। তিনি ২০২৪ সালে ২৬টি ম্যাচে ২৪টি ক্যাচ ধরেছিলেন। চলতি বছরে আরও কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিলক। ফলে বিশ্বরেকর্ড উন্নত করার সম্ভাবনা থাকছে।

অন্য দিকে অর্শদীপ ভেঙে দিলেন ভুবনেশ্বরের ভারতীয় রেকর্ড। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। গত চার বছর যা অক্ষত ছিল। ভুবনেশ্বরের সেই রেকর্ডই ভেঙে দিলেন অর্শদীপ। শনিবার নিউ জ়িল্যান্ডের সেইফার্ট এবং গ্লেন ফিলিপসের উইকেট নিয়েছেন বাঁহাতি জোরে বোলার। চলতি বছরে এখনও পর্যন্ত ৩৮টি উইকেট নিলেন তিনি। নতুন নজির গড়বেন অর্শদীপ।

২০২২ সালে ভুবনেশ্বর ৩৭টি উইকেট নিয়েছিলেন ৩২টি ম্যাচ খেলে। এ বার অর্শদীপ ৩৮টি উইকেট নিলেন ২৯টি ম্যাচ খেলে। ২০২৪ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৬টি উইকেট নিয়েছিলেন অর্শদীপ।

India Vs New Zealand Tilak Varma Arshdeep Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy