আইপিএলে কমলা টুপির জেতার দৌড়ে সকলের আগে ছিল বৈভব সূর্যবংশী। তবে ফাইনালে শুভমন গিল এবং সাই সুদর্শন বড় ইনিংস খেললে টপকে যাওয়ার সুযোগ ছিল বৈভবকে। সেটা হল না। ফাইনালের ২২ বল পরেই কমলা টুপি নিশ্চিত হয়ে গেল বৈভবের। বৈভবের রানের সবচেয়ে কাছে রয়েছেন বিরাট কোহলি। তবে ব্যবধান যা তাতে কোহলির পক্ষে বৈভবকে টপকানো কার্যত অসম্ভব। আনুষ্ঠানিক ভাবে কমলা টুপি পেলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জিতবে বৈভব।
আইপিএলে ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছে বৈভব। ফাইনালের আগে শুভমনের রান ছিল ৭২২। সুদর্শনের রান ছিল ৭১০। ফলে এই দু’জন টপকাতে পারতেন। তবে ফাইনালে শুভমন ১০ রানে এবং সুদর্শন ১২ রানে আউট হয়ে যাওয়ার পরেই বৈভবের কমলা টুপি নিশ্চিত হয়ে যায়। কোহলি ছিলেন ৬ নম্বরে। ম্যাচের আগে তাঁর রান ছিল ৬০০। বৈভবকে টপকাতে গেলে ১৭৭ রান করতে হত ফাইনালে। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত তুলেছে ১৫৫ রান। ফলে কোহলির পক্ষে বৈভবকে টপকানো অসম্ভব হয়ে যায়।
আরও পড়ুন:
শুধু তাই নয়, আরও দু’টি পুরস্কার পাওয়ার সামনে রয়েছে বৈভব। এমভিপি, অর্থাৎ সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের তালিকায় সকলের আগে রয়েছে বৈভব। তাঁর পয়েন্ট ৪৩৬.৫। কাগিসো রাবাডা, শুভমনেরা কাছাকাছি আছে। তবে শেষ ম্যাচে তাঁদের অবিশ্বাস্য পারফরম্যান্স না দেখা গেলে বৈভবকে টপকানো অসম্ভব।
এ ছাড়াও উদীয়মান ক্রিকেটারের তালিকাতেও সকলের আগে রয়েছে বৈভব। আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা, সমীর রিজ়ভিরা অনেক পিছনে রয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী